চিত্র-১ ও চিত্র-৩ পরস্পর থেকে কীভাবে ভিন্ন? ব্যাপ্যতার আলোকে বিশ্লেষণ করো।
উত্তর: চিত্র-১ ও চিত্র-৩ গুণ ও পরিমাণ উভয় দিক থেকে ভিন্ন। এছাড়া এরা ব্যাপ্যতার দিক থেকেও ভিন্ন। চিত্র-১-এর মাধ্যমে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বা A যুক্তিবাক্যের নির্দেশ পাওয়া যায়। A যুক্তিবাক্য গুণের দিক থেকে সদর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। আর ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্য যেহেতু তার - উদ্দেশ্য পদকে ব্যাপ্ত করে, তাই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আবার, সদর্থক যুক্তিবাক্য হওয়ায় এ যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য। চিত্র-৩ বিশেষ নঞর্থক বা ০ যুক্তিবাক্যকে নির্দেশ করে। ০ যুক্তিবাক্য গুণের দিক থেকে নঞর্থক এবং পরিমাণের দিক থেকে বিশেষ। ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী নঞর্থক যুক্তিবাক্য যেহেতু তার বিধেয় পদকে ব্যাপ্ত করে, তাই ০ যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। আর বিশেষ যুক্তিবাক্য হওয়ায় ০ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। সুতরাং দেখা যাচ্ছে যে, চিত্র-১ ও চিত্র-৩ গুণ ও পরিমাণ উভয় দিক থেকে এবং ব্যাপ্যতার দিক থেকেও ভিন্ন। চিত্র-১ সার্বিক কিন্তু চিত্র-৩ বিশেষকে নির্দেশ করে। আবার চিত্র-২ সদর্থক এবং চিত্র-৩ নঞর্থককে নির্দেশ করে। আবার চিত্র-১-এর উদ্দেশ্য পদ ব্যাপ্য কিন্তু চিত্র-৩-এর বিধেয় পদ ব্যাপ্য। তাই চিত্র-১ ও চিত্র-৩ গুণ, পরিমাণ ও ব্যাপ্যতার দিক থেকে ভিন্ন।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ ও চিত্র-৩ পরস্পর থেকে কীভাবে ভিন্ন? ব্যাপ্যতার আলোকে বিশ্লে…
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর