উদ্দীপকে সুমনার চরিত্রে যে পরিচয় পাওয়া যায় তা জ্ঞানের কোন শাখার সাথে সম্পর্কিত? ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-২-এ পাঠ্যবইয়ের নন্দনতত্ত্ব (Aesthetics) বিষয়ের প্রতিফলন ঘটেছে নন্দনতত্ত্ব হচ্ছে সৌন্দর্য বিষয়ক বিজ্ঞান। এটি এমন একটি বিদ্যা যা বিভিন্ন নান্দনিক বিষয়ের নিয়মকানুন প্রণয়ন করে এবং সেগুলোকে আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করে সুন্দরভাবে জীবনযাপন করতে সাহায্য করে। বস্তুত মানুষ মাত্রই সুন্দরের পূজারী। নন্দনতত্ত্বের আদর্শ হচ্ছে সুন্দরকে আয়ত্ত করা। যেমন: সুন্দর করে কথা বলতে পারা, সুন্দর পোশাক পরিধান করা, দৈহিক পরিচর্যা ইত্যাদি বিষয়গুলো নন্দনতত্ত্বের মাধ্যমে শিক্ষা নেয় ৷ উদ্দীপকের সুমনা একজন সংগীতশিল্পী । সে গান করে এবং একই সাথে ছবি আঁকে। সাহিত্যেও তার বিচরণ আছে। কাব্যের সৌন্দর্যকে সে খুব পছন্দ করে। সৌন্দর্য, চেতনা, শিল্পবোধ ও রসবোধ তার খুব প্রবল । এর সব কিছুই সে নন্দনতত্ত্ব থেকে গ্রহণ করেছে। কারণ নন্দনতত্ত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে সৌন্দর্য চর্চার শিক্ষা দেয়। তাই সুমনা সৌন্দৰ্য চর্চার নিয়মকানুন, কলা-কৌশল শিক্ষা নিয়ে বাস্তব জীবনে তার যথাযথ প্রয়োগ ঘটিয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সুমনার চরিত্রে যে পরিচয় পাওয়া যায় তা জ্ঞানের কোন শাখার …
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর