উদ্দীপকে সুবর্ণার বক্তব্যে কোন পদের বিশ্লেষণ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে সুবর্ণার বক্তব্যে বিরুদ্ধ পদের বিশ্লেষণ ঘটেছে। যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সে শব্দ বা শব্দসমষ্টিকে যুক্তিবিদ্যায় পদ বলে। যুক্তিবিদ্যায় পদকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয়। এর মধ্যে ভিন্ন অর্থবোধক যুগল পদকে সম্বন্ধের দিক থেকে দুই ভাগে ভাগ করা হয়, যার মধ্যে একটি হলো বিরুদ্ধ পদ। যদি পরস্পর বিরোধী দুটি পদ এমনভাবে সম্পর্কিত হয় যে তাদের দ্বারা নির্দেশিত বিষয়ের সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে প্রকাশ করে তবে পদ দুটিকে পরস্পর বিরুদ্ধ পদ বলে। যেমন- 'সাদা' ও 'অ- সাদা' এই শব্দ দুটি পরস্পর বিরুদ্ধ পদ। এখানে প্রথম পদটি সাদা রংকে এবং দ্বিতীয় পদটি সাদা ব্যতীত অন্যান্য সকল রংকে নির্দেশ করে। উদ্দীপকে সুবর্ণা তার বক্তব্যে যে দুটি পদের উল্লেখ করেছে তা হলো-ভারতবাসী ও অ-ভারতবাসী। এই শব্দ দুটিও পরস্পর বিরুদ্ধ পদ। সুতরাং সুবর্ণার বক্তব্যে বিরুদ্ধ পদের বিশ্লেষণ ঘটেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে সুবর্ণার বক্তব্যে কোন পদের বিশ্লেষণ ঘটেছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর