যুক্তিবিদ্যার আলোকে সুবর্ণা ও ওয়ার্ণের বক্তব্য বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের সুবর্ণার বক্তব্যে বিরুদ্ধ পদ এবং ওয়ার্নের বক্তব্যে বিপরীত পদের প্রকাশ ঘটেছে। পদকে বিভিন্ন শ্রেণিতে ভাগ করা। তবে দুটি ভিন্ন অর্থবোধক পদের পাশাপাশি উপস্থিতির ফলে তাদের সম্পর্কের ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা যায়। যথা- ১. বিপরীত পদ ও ২. বিরুদ্ধ পদ। বিরুদ্ধ পদ দুটি পরস্পর বিরুদ্ধ এবং ঐ পদ দুটি মিলিতভাবে কোনো বিষয়ের সম্পূর্ণ ব্যস্ত্যর্থকে প্রকাশ করে। যেমন- 'সবুজ ও অ-সবুজ' মিলিতভাবে সম্পূর্ণ রং-এর ব্যক্ত্যর্থকে প্রকাশ করে। তাই পদ দুটি পরস্পর বিরুদ্ধ পদ। অন্যদিকে, বিপরীত পদ একটি অন্যটির বিপরীত কিন্তু এর দ্বারা কোনো বিষয়ের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ প্রকাশিত হয় না। তাই বলা যায়, যদি দুটি পরস্পরবিরোধী পদ এমনভাবে সম্পর্কিত হয় যে এদের দ্বারা কোনো বিষয়ের সম্পূর্ণ ব্যক্ত্যর্থ প্রকাশিত হয় না, তাহলে পদ দুটিকে পরস্পর বিপরীত পদ বলে। যেমন- 'লাল ও নীল'-এই পদ দুটি রং শ্রেণির সম্পন্ন ব্যক্ত্যর্থ প্রকাশ করে না। তাই পদ দুটি পরস্পর বিপরীত পদ। উদ্দীপকের সুবর্ণা যে দুটি পদের উল্লেখ করেছে সেখানে সমগ্র ব্যস্তক্ত্যর্থ প্রকাশিত হয়েছে। কেননা 'ভারতবাসী ও অ-ভারতবাসী' মিলে সকল মানব জাতির ব্যক্ত্যর্থকেই প্রকাশ করে। তাই পদ দুটি পরস্পর বিরুদ্ধ পদ। আবার ওয়ার্নের বক্তব্যে বিপরীত পদ প্রকাশিত হয়েছে। তার বক্তব্যে যে দুটি পদ প্রকাশিত হয়েছে তা হলো- 'ভারতবাসী ও অস্ট্রেলিয়াবাসী'। এই দুটি পদ দ্বারা সম্পূর্ণ মানব জাতির ব্যস্ত্যর্থ প্রকাশিত হয় না। তাই পদ দুটি পরস্পর বিপরীত পদ। সুতরাং, ওপরের আলোচনা থেকে বলা যায় বিরুদ্ধ ও বিপরীত পদ পদের সম্পূর্ণ ভিন্ন দুটি রূপ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবিদ্যার আলোকে সুবর্ণা ও ওয়ার্ণের বক্তব্য বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর