উদ্দীপক-১ এ উল্লিখিত বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপক-১-এর মাধ্যমে নীতিবিদ্যার পরিচয় পাওয়া যায়। মূল্যবিদ্যার তিনটি শাখার মধ্যে অন্যতম একটি হলো নীতিবিদ্যা। নীতিবিদ্যার ইংরেজি প্রতিশব্দ হলো 'Ethics [গণিত] । ইংরেজি 'Ethics [গণিত] শব্দটি গ্রিক শব্দ 'Ethica [গণিত] থেকে এসেছে। 'Ethica [গণিত] শব্দটি এসেছে 'Ethos [গণিত] শব্দ থেকে, যার অর্থ হলো আচার-আচরণ, রীতি-নীতি, অভ্যাস ইত্যাদি। তাই শব্দগত অর্থে নীতিবিদ্যা আচার-আচরণ, রীতি-নীতি সংক্রান্ত বিজ্ঞান। নীতিবিদ্যাকে বিভিন্ন নীতি দার্শনিক বিভিন্নভাবে সংজ্ঞায়িত করেছেন। তবে নীতিবিদ্যা সমাজবদ্ধ মানুষের ঐচ্ছিক আচরণের সাথে যুক্ত এবং মানব আচরণের ভালো-মন্দ মূল্যায়ন করাই নীতিবিদ্যার কাজ। যদিও বর্তমানে নীতিবিদ্যার পরিধি অনেক বৃদ্ধি পেয়েছে কিন্তু আদর্শগত দিক থেকে নীতিবিদ্যা মানব আচরণের মূল্যায়নের সাথে যুক্ত। উদ্দীপকে কিশোরদের নৈতিকতা ও সততা নীতিবিদ্যাকেই নির্দেশ করে। তাই বলা যায়, নীতিবিদ্যা এমন একটি আদর্শনিষ্ঠ বিজ্ঞান যা সমাজে বসবাসকারী মানুষের ঐচ্ছিক আচরণের ভালোতু-মন্দত্ব ইত্যাদি নৈতিক আদর্শের ভিত্তিতে মূল্যায়ন করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপক-১ এ উল্লিখিত বিষয়টি পাঠ্যপুস্তকের আলোকে ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dhaka · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর