দৃশ্যকল্প-১ এ চিহ্নিত শব্দগুলো কোন ধরনের পদ তা পাঠ্যবইয়ের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এর চিহ্নিত শব্দগুলো গুণবাচক পদ। পদ হলো এমন শব্দ বা শব্দ সমষ্টি যা কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে। পদের বিভিন্ন রকম শ্রেণিবিভাগ রয়েছে। এর মধ্যে গুণের দিক থেকে পদকে দুইভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো গুণবাচক পদ। যে পদ কোনো ব্যক্তি বা বস্তুকে না বুঝিয়ে কোনো গুণকে স্বতন্ত্রভাবে প্রকাশ করে তাকে গুণবাচক পদ বলে। অর্থাৎ, গুণবাচক পদ কোনো বাস্তব বিষয়ের নির্দেশ না দিয়ে কোনো বিমূর্ত বিষয়কে প্রকাশ করে। উদ্দীপকের শিক্ষিত, সৎ, দয়ালু ইত্যাদি পদগুলো বিমূর্ত বিষয়কে প্রকাশ করে। এগুলো প্রত্যক্ষ করা যায় না কিন্তু অনুভব করা যায়। তাই এই পদগুলো গুণবাচক পদ। গুণবাচক পদ বিমূর্ত বিষয়কে প্রকাশ করে বলে কোনো কোনো ক্ষেত্রে একে বিমূর্ত পদও বলা হয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ চিহ্নিত শব্দগুলো কোন ধরনের পদ তা পাঠ্যবইয়ের আলোকে ব্য…
উদ্দীপক
Rajshahi · 2018
উত্তর
উত্তর
উত্তর
উত্তর