যুক্তিবাক্যের রূপান্তরের নিয়মের আলোকে শিউলী ও রোশনীর বক্তব্যের তুলনামূলক আলোচনা কর।
উত্তর: যুক্তিবাক্যের নিয়মের আলোকে উদ্দীপকের শিউলীর বক্তব্যের রূপান্তর হবে "কলেজের সামনের বাগানের সকল ফুল হয় সুন্দর" এবং রোশনীর বক্তব্যের রূপান্তর হবে "কোনো ফুল নয় অসুন্দর।" ভাষায় ব্যবহৃত যেকোনো বাক্যকে যুক্তিবাক্যের আকারে রূপান্তরিত করাকে যুক্তিবাক্যের রূপান্তর বলে। সাধারণত কোনো বাক্যকে যুক্তিবাক্যে রূপান্তর করতে হলে তাকে 'উদ্দেশ্য সংযোজক বিধেয়' এই আকারে সাজাতে হয়। যেমন- 'মানুষ ফেরেশতা নয়'। এর রূপান্তরিত যুক্তিবাক্য হবে- 'কোনো মানুষ নয় ফেরেশতা।' এখানে 'কোনো মানুষ' হলো উদ্দেশ্য, 'নয়' হলো সংযোজক এবং 'ফেরেশতা' হলো বিধেয়। তবে রূপান্তরের ক্ষেত্রে লক্ষ রাখতে হবে রূপান্তরিত বাক্যের সাথে মূল বাক্যের যেন অর্থের পরিবর্তন না হয়। মূলবাক্যের গুণ ও পরিমাণ যেন রূপান্তরিত বাক্যেও অপরিবর্তিত থাকে। উদ্দীপকে শিউলীর বক্তব্যে কলেজের সামনের বাগানের সকল ফুল সম্পর্কে সুন্দরের বিষয়টিকে স্বীকার করা হয়েছে। অর্থাৎ তার বক্তব্যের রূপান্তর হবে 'কলেজের সামনের বাগানের সকল ফুল হয় সুন্দর।' এখানে, বিধেয় পদের মাধ্যমে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করায় এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। আবার, রোশনীর বক্তব্যে সকল ফুল সম্পর্কে অসুন্দরের বিষয়টিকে অস্বীকার করা হয়েছে। অর্থাৎ তার বক্তব্যের রূপান্তর হবে- কোনো ফুল নয় অসুন্দর। এখানে বিধেয় পদকে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করায় এটি একটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। সুতরাং, উদ্দীপকের শিউলী ও রোশনীর বক্তব্যের রূপান্তর করলে দেখা যায়- প্রথম জনের বক্তব্য সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং দ্বিতীয় জনের বক্তব্য সার্বিক নঞর্থক যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
যুক্তিবাক্যের রূপান্তরের নিয়মের আলোকে শিউলী ও রোশনীর বক্তব্যের তুলন…
উদ্দীপক
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর