১নং দৃশ্যকল্পটি তোমার পঠিত বিষয়ের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে ১নং দৃশ্যকল্পটি পাঠ্যপুস্তকের কম্পিউটার বিজ্ঞান (Computer Science) বিষয়ের সাথে সাদৃশ্যপূর্ণ। কম্পিউটার বিজ্ঞান জ্ঞানের একটি শাখা যেখানে তথ্য ও গণনার তাত্ত্বিক ভিত্তির গবেষণা করা হয় এবং কম্পিউটার নামক যন্ত্রে এসব গণনা সম্পাদনের ব্যবহারিক পদ্ধতির প্রয়োগ ও বাস্তবায়ন সম্পর্কে আলোচনা করা হয়। এর মূল লক্ষ্য হচ্ছে তথ্যের উন্নত ব্যবহারের মাধ্যমে মানব জাতির বর্তমান ও ভবিষ্যতের উন্নতি সাধন। তত্ত্ব, প্রকৌশল ও পরীক্ষা- নিরীক্ষা এ তিন মিলেই কম্পিউটার বিজ্ঞান। যেমন: কম্পিউটার বিজ্ঞানীরা রোবট তৈরির তত্ত্ব দাঁড় করিয়ে ঐ তত্ত্বের ওপর ভিত্তি করে হার্ডওয়্যার ও সফটওয়্যারের সমন্বয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করেন। উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ তথ্যপ্রযুক্তির উন্নয়ন দ্বারা কম্পিউটার বিজ্ঞানের মাধ্যমে তথ্য প্রযুক্তির উন্নত ব্যবহার এবং তার দ্বারা মানব জাতির বর্তমান ও ভবিষ্যতের উন্নতি সাধনকে নির্দেশ করে। তথ্য প্রযুক্তি ছাড়া কোনোভাবেই উন্নতি বা অগ্রগতি সম্ভব নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
১নং দৃশ্যকল্পটি তোমার পঠিত বিষয়ের কোন দিকটির সাথে সাদৃশ্যপূর্ণ? ব্য…
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর