উদ্দীপকে ১নং চিত্রে পদের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকে ১নং চিত্রে পদের ব্যক্ত্যর্থ (Denotation) এবং জাত্যর্থের (Connotation) দিকের প্রতিফলন ঘটেছে। কোনো পদের সংখ্যার দিককে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। অর্থাৎ, পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল বস্তু বা ব্যক্তির ওপর প্রযোজ্য হয় তাকে ব্যক্ত্যর্থ বলে। যেমন- সকল মানুষ। অন্যদিকে, জাত্যর্থ হচ্ছে কোনো পদের গুণগত দিক। অর্থাৎ কোনো ব্যক্তি বা বস্তুর আবশ্যিক ও সাধারণ গুণাবলিকে তার জাত্যর্থ বলে। যেমন- মানুষ পদের জাত্যর্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। উদ্দীপকে পরীক্ষার্থীর সংখ্যা দ্বারা ব্যক্ত্যর্থকে নির্দেশ করা হয়। যেমন- ৭০০ জন, ৬৫০ জন, ৬০০ জন প্রত্যেক ক্ষেত্রেই পরীক্ষার্থীর সংখ্যা বা পরিমাণকে নির্দেশ করে। আবার কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা দ্বারা কৃতকার্যতা গুণকে বোঝানো হয় যা পরীক্ষার্থীর জাত্যর্থ। যেমন- কৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা ৫০০, ৫৫০, ৫৭০ যথাক্রমে জাত্যর্থের বৃদ্ধিকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে ১নং চিত্রে পদের কোন দিকটির প্রতিফলন ঘটেছে? বিশ্লেষণ কর।
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর