ছকগুলোতে পদের কোন দিকের ইঙ্গিত দেয়া হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: ছকগুলোতে পদের ব্যক্ত্যর্থ (Denotation) ও জাত্যর্থ (Connotation) দিকের ইঙ্গিত দেওয়া হয়েছে। কোনো পদের সংখ্যার দিককে ঐ পদের ব্যক্ত্যর্থ বলে। অর্থাৎ, পরিমাণগত দিক থেকে একটি পদ যে সকল বস্তু বা ব্যক্তির ওপর প্রযোজ্য হয় তাকে ব্যক্ত্যর্থ বলে। যেমন- 'মানুষ' পদটির ব্যক্তর্থ হচ্ছে 'সকল মানুষ' একটি পদ যে আবশ্যিক বা সাধারণগুণ বা গুণাবলি প্রকাশ করে সেই গুণ বা গুণাবলিকে উক্ত পদেয় জাত্যর্থ বলে। যেমন- মানুষ পদের জাত্যর্থ হলো জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি। ব্যক্ত্যর্থ ও জাত্যর্থের মধ্যে বিপরীতমুখী সম্পর্ক বিদ্যমান। তাই ব্যক্ত্যর্থ বৃদ্ধি পেলে জাত্যর্থ হ্রাস পায়। আবার, জাত্যর্থ বৃদ্ধি পেলে ব্যক্ত্যর্থ হ্রাস পায়। উদ্দীপকের ছকগুলোতে 'সব পেয়ারা' এবং 'সব কাজী পেয়ারা' বলতে 'পেয়ারা' এবং 'কাজী পেয়ারার' ব্যক্ত্যর্থকে বোঝানো হয়েছে। আবার, ফলত্ব + পেয়ারাত্ব দ্বারা 'পেয়ারা' পদের জাত্যর্থ এবং 'ফলত্ব + পেয়ারাত্ব দ্বারা 'পেয়ারা' পদের জাত্যর্থ এবং 'ফলত্ব + পেয়ারাত্ব + কাজী পেয়ারাত্ব' দ্বারা 'কাজী পেয়ারা পদের জাত্যর্থ বোঝানো হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ছকগুলোতে পদের কোন দিকের ইঙ্গিত দেয়া হয়েছে? ব্যাখ্যা কর।
Dinajpur · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর