উদ্দীপকে কোন যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং কেন? ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকে ১ম যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ এর বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকৃত হয়েছে। যে সকল যুক্তিবাক্যে বিধেয় পদকে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন: সকল মানুষ হয় মরণশীল। এখানে বিধেয় 'মরণশীল' পদটিকে উদ্দেশ্য 'মানুষ' পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেয়া হয়েছে। এরূপ বাক্যে পরিমাণসূচক শব্দ হিসেবে 'সব' বা 'সকল' কথাটি ব্যবহৃত হয় এবং গুণ প্রকাশক শব্দ হিসেবে 'হয়' কথাটি ব্যবহৃত হয়। উদ্দীপকে 'সব ফুল হয় লাল' যুক্তিবাক্যে বিধেয় 'লাল' পদ সম্পর্কে উদ্দেশ্য 'ফুল' পদটিকে সমগ্র ব্যক্ত্যর্থে স্বীকার করে নেওয়া হয়েছে। পাশাপাশি, পরিমাণসূচক শব্দ হিসেবে 'সব' কথাটি এবং গুণ প্রকাশক শব্দ হিসেবে 'হয়' কথাটি ব্যবহৃত হয়েছে। তাই ১ম যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে কোন যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং কেন? ব্যা…
উদ্দীপক
Dhaka · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর