শেয়ারFacebookWhatsApp

উদ্দীপকে উল্লিখিত ৩টি যুক্তিবাক্যে 'লাল' পদটির ব্যাপ্যতার বিষয়টি তুলনামূলকভাবে বিশ্লেষণ করো।

উত্তর: উদ্দীপকে উল্লিখিত ৩টি যুক্তিবাক্যের মধ্যে প্রথম দুটিতে 'লাল' পদটি অব্যাপ্য এবং তৃতীয় বাক্যে 'লাল' পদটি ব্যাপ্য। ব্যাপ্যতার নিয়মানুসারে- সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় ব্যাপ্য হয়। কোনো যুক্তিবাক্যে একটি পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হলে সেই পদটিকে বলে পূর্ণব্যাপ্য বা ব্যাপ্য পদ (Fully Distributed Term)। অপরদিকে, কোনো যুক্তিবাক্যে একটি পদ তার আংশিক ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হলে তাকে অব্যাপ্য বা আংশিক ব্যাপ্য পদ বলে। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল।' এখানে 'মানুষ' পদটি সমগ্র ব্যক্ত্যর্থে ব্যবহৃত হওয়াতে এবং সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ হওয়ায় তা ব্যাপ্য। অন্যদিকে 'মরণশীল' পদটি সদর্থক বাক্যের বিধেয় হওয়ায় অব্যাপ্য। উদ্দীপকে ১ম যুক্তিবাক্য 'সব ফুল হয় লাল' সার্বিক সদর্থক হওয়ায় এর উদ্দেশ্য ব্যাপ্য এবং বিধেয় অব্যাপ্য। অর্থাৎ ১ম যুক্তিবাক্যে 'লাল' পদটি অব্যাপ্য। ২য় যুক্তিবাক্য- 'কিছু ফুল হয় লাল' বিশেষ সদর্থক হওয়ায় এর উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। অর্থাৎ, ২য় যুক্তিবাক্যে 'লাল' পদটি অব্যাপ্য। ৩য় যুক্তিবাক্য- 'কিছু ফুল নয় লাল' বিশেষ নঞর্থক হওয়ায় এর উদ্দেশ্য অব্যাপ্য এবং বিধেয় ব্যাপ্য। অর্থাৎ ৩য় যুক্তিবাক্যে 'লাল' পদটি ব্যাপ্য। সুতরাং, উদ্দীপকে প্রদত্ত তিনটি যুক্তিবাক্যের তুলনামূলক বিশ্লেষণ করে ব্যাপ্যতার নিয়মানুসারে বলা যায়, ১ম ও ২য় যুক্তিবাক্যে 'লাল' পদটি অব্যাপ্য এবং ৩য় যুক্তিবাক্যে 'লাল' পদটি ব্যাপ্য।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

উদ্দীপকে উল্লিখিত ৩টি যুক্তিবাক্যে 'লাল' পদটির ব্যাপ্যতার বিষয়টি তু…

উদ্দীপক

১ম যুক্তিবাক্য → সব ফুল হয় লাল ২য় যুক্তিবাক্য → কিছু ফুল হয় লাল ৩য় যুক্তিবাক্য → কিছু ফুল নয় লাল

Dhaka · 2017

উত্তর

একটি পদের সংখ্যা, ব্যাপ্তি বা বিস্তৃতির দিককে ব্যক্ত্যর্থ (Denotation) বলে।

উত্তর

যে পদের একই সাথে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থ উভয়ই আছে তাকে জাত্যর্থক পদ (Connotative Term) বলে। জাত্যর্থক পদ দ্বারা নির্দেশিত ব্যক্তি বা বস্তু একই সাথে তাদের সংখ্যা ও গুণ উভয়কেই প্রকাশ করে। যেমন- 'মানুষ' একটি জাত্যর্থক পদ। এর ব্যক্ত্যর্থ হলো 'সব মানুষ' যা মানুষের সংখ্যার দিক এবং এর জাত্যর্থ হলো 'জীববৃত্তি' ও 'বুদ্ধিবৃত্তি', যা মানুষের আবশ্যিক গুণের দিক। অর্থাৎ, 'মানুষ' পদটি ব্যক্ত্যর্থ এবং জাত্যর্থ উভয়কেই প্রকাশ করতে পারে বলেই এটি জাত্যর্থক পদ।

উত্তর

উদ্দীপকে ১ম যুক্তিবাক্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। কারণ এর বিধেয় পদ উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকৃত হয়েছে। যে সকল যুক্তিবাক্যে বিধেয় পদকে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেওয়া হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন: সকল মানুষ হয় মরণশীল। এখানে বিধেয় 'মরণশীল' পদটিকে উদ্দেশ্য 'মানুষ' পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করে নেয়া হয়েছে। এরূপ বাক্যে পরিমাণসূচক শব্দ হিসেবে 'সব' বা 'সকল' কথাটি ব্যবহৃত হয় এবং গুণ প্রকাশক শব্দ হিসেবে 'হয়' কথাটি ব্যবহৃত হয়। উদ্দীপকে 'সব ফুল হয় লাল' যুক্তিবাক্যে বিধেয় 'লাল' পদ সম্পর্কে উদ্দেশ্য 'ফুল' পদটিকে সমগ্র ব্যক্ত্যর্থে স্বীকার করে নেওয়া হয়েছে। পাশাপাশি, পরিমাণসূচক শব্দ হিসেবে 'সব' কথাটি এবং গুণ প্রকাশক শব্দ হিসেবে 'হয়' কথাটি ব্যবহৃত হয়েছে। তাই ১ম যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য।

উত্তর

উদ্দীপকে উল্লিখিত ৩টি যুক্তিবাক্যের মধ্যে প্রথম দুটিতে 'লাল' পদটি অব্যাপ্য এবং তৃতীয় বাক্যে 'লাল' পদটি ব্যাপ্য। ব্যাপ্যতার নিয়মানুসারে- সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় ব্যাপ্য হয়। কোনো যুক্তিবাক্যে একটি পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হলে সেই পদটিকে বলে পূর্ণব্যাপ্য বা ব্যাপ্য পদ (Fully Distributed Term)। অপরদিকে, কোনো যুক্তিবাক্যে একটি পদ তার আংশিক ব্যক্ত্যর্থ নিয়ে ব্যবহৃত হলে তাকে অব্যাপ্য বা আংশিক ব্যাপ্য পদ বলে। যেমন- 'সকল মানুষ হয় মরণশীল।' এখানে 'মানুষ' পদটি সমগ্র ব্যক্ত্যর্থে ব্যবহৃত হওয়াতে এবং সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ হওয়ায় তা ব্যাপ্য। অন্যদিকে 'মরণশীল' পদটি সদর্থক বাক্যের বিধেয় হওয়ায় অব্যাপ্য। উদ্দীপকে ১ম যুক্তিবাক্য 'সব ফুল হয় লাল' সার্বিক সদর্থক হওয়ায় এর উদ্দেশ্য ব্যাপ্য এবং বিধেয় অব্যাপ্য। অর্থাৎ ১ম যুক্তিবাক্যে 'লাল' পদটি অব্যাপ্য। ২য় যুক্তিবাক্য- 'কিছু ফুল হয় লাল' বিশেষ সদর্থক হওয়ায় এর উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই অব্যাপ্য। অর্থাৎ, ২য় যুক্তিবাক্যে 'লাল' পদটি অব্যাপ্য। ৩য় যুক্তিবাক্য- 'কিছু ফুল নয় লাল' বিশেষ নঞর্থক হওয়ায় এর উদ্দেশ্য অব্যাপ্য এবং বিধেয় ব্যাপ্য। অর্থাৎ ৩য় যুক্তিবাক্যে 'লাল' পদটি ব্যাপ্য। সুতরাং, উদ্দীপকে প্রদত্ত তিনটি যুক্তিবাক্যের তুলনামূলক বিশ্লেষণ করে ব্যাপ্যতার নিয়মানুসারে বলা যায়, ১ম ও ২য় যুক্তিবাক্যে 'লাল' পদটি অব্যাপ্য এবং ৩য় যুক্তিবাক্যে 'লাল' পদটি ব্যাপ্য।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।