উদ্দীপকের শেষ বাক্যে বর্ণিত গুণগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের শেষবাক্যে বর্ণিত গুণগুলো হলো উপলক্ষণ ও অবান্তর লক্ষণ। এদের মধ্যে আন্তঃসম্পর্ক বিদ্যমান। যে পদ কোনো একটি পদের জাত্যর্থ বা জাত্যর্থের অংশ নয়; কিন্তু জাত্যর্থ বা এর অংশ থেকে অনিবার্যভাবে নিঃসৃত তাকে উপলক্ষণ বলে। যেমন- মানুষের বিচারশক্তিসম্পন্ন গুণটি মানুষ পদের জাত্যর্থের অংশ নয়। কিন্তু গুণটি ন্তু গুণটি 'বুদ্ধিবৃত্তি' নামক জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত। অবান্তর লক্ষণ হচ্ছে পদের এমন গুণ যা কোনো পদের জাত্যর্থের অংশ নয় বা জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হয় না। কিন্তু পদের মধ্যে সেই গুণগুলোর উপস্থিতি লক্ষ করা যায়। অবান্তর লক্ষণ একটি পদ সম্পর্কে নতুন তথ্য প্রদান করে। একটি পদের কোনো গুণ যদি এমন হয়, যে গুণটি ওই পদের জাত্যর্থের অংশ নয়, জাত্যর্থ থেকে উদ্ভুতও নয়। অর্থাৎ ওই গুণকে পদের জাত্যর্থ থেকে অনুমান করা চলে না, কিন্তু গুণটিকে পদের মধ্যে স্থায়ী বা অস্থায়ীভাবে দেখতে পাওয়া যায়, তবে এ ধরনের গুণকে ওই পদের অবান্তর লক্ষণ বলা হয়। যেমন- 'বহু মানুষের চুল কালো।' এ বাক্যে চুল কালো থাকার গুণটি মানুষ পদের অবান্তর লক্ষণ। উদ্দীপকে নজরুলের 'বিচক্ষণ' গুণটি জাত্যর্থ থেকে অনিবার্যভাবে নিঃসৃত হওয়ায় এটি বিভেদক লক্ষণ। অন্যদিকে, 'হাস্যপ্রিয়' গুণটি জাত্যর্থ নয় বা জাত্যর্থ থেকে নিঃসৃতও নয় বলে এটি অবান্তর লক্ষণ। সুতরাং, বিচক্ষণ এবং হাস্যপ্রিয় গুণটির একটি জাত্যর্থ থেকে নিঃসৃত, অপরটি জাত্যর্থের সাথে সম্পর্কিত নয়। তা সত্ত্বেও তাদের সম্পর্ক হলো এরা উভয়েই মানুষ পদের মধ্যে বিদ্যমান।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের শেষ বাক্যে বর্ণিত গুণগুলোর মধ্যে আন্তঃসম্পর্ক বিশ্লেষণ কর।
উদ্দীপক
Jessore · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর