'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: 'সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য'- উদ্দীপকের উক্তিটি যথার্থ। যে সকল যুক্তিবাক্যে উদ্দেশ্য সম্পর্কে বিধেয়কে স্বীকার করে নেওয়া হয় তাকে সদর্থক যুক্তিবাক্য বলে। সদর্থক যুক্তিবাক্য দুই প্রকার-১. সার্বিক সদর্থক এবং ২. বিশেষ সদর্থক। সকল মানুষ হয় 'মরণশীল' এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এখানে 'মরণশীল' বিধেয় পদটি কেবলমাত্র 'মানুষ' পদের সমগ্র ব্যস্ত্যর্থের জন্য স্বীকার করা হয়েছে। কিন্তু, বাস্তবিকপক্ষে মানুষ ব্যতীত অন্যান্য সকল প্রাণীই মরণশীল। তাই 'মরণশীল' পদটি এখানে আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করেছে। ফলে পদটি অব্যাপ্য। আবার, 'কিছু ফুল হয় সাদা' এটি একটি বিশেষ সদর্থক যুক্তিবাক্য। এখানে 'সাদা' বিধেয় পদটি 'ফুল' উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করা হয়েছে। পাশাপাশি, সাদা ফুল কেবলমাত্র কিছু সংখ্যক ফুলকেই নির্দেশ করে তাই, 'সাদা' বিধেয় পদটি আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করে। আমরা জানি, যে সকল পদ আংশিক ব্যক্ত্যর্থ নির্দেশ করে তা অব্যাপ্য। তাই 'সাদা' বিধেয় পদটি অব্যাপ্য। উদ্দীপকে 'ক' সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে এবং 'গ' বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। সুতরাং, উভয় সদর্থক হওয়ায় তাদের বিধেয় পদ অব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
'সদর্থক যুক্তিবাক্যের বিধেয়পদ অব্যাপ্য'- উদ্দীপকের আলোকে ব্যাখ্যা কর।
Barisal · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর