চিত্র (ii)-এ কোন ধরনের বাক্যের প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা কর।
উত্তর: চিত্র (ii)-এ সার্বিক নঞর্থক বাক্যের (Universal Negative Proposition) প্রয়োগ ঘটেছে। যেসব যুক্তিবাক্যের বিধেয় উদ্দেশ্যের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করা হয়ে থাকে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। এ ধরনের বাক্যগুলো পরিমাণগত দিক থেকে সার্বিক এবং গুণগত দিক থেকে নঞর্থক হয়ে থাকে। যেমন- 'কোনো মানুষ নয় নিখুঁত' এ বাক্যে বিধেয় 'নয় নিখুঁত' পদকে উদ্দেশ্য 'মানুষ' পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। সার্বিক নঞর্থক বাক্যে পরিমাণসূচক শব্দ হিসেবে 'কোনো' কথাটি ব্যবহৃত হয় এবং গুণ প্রকাশক শব্দ হিসেবে 'নয়' কথাটি ব্যবহৃত হয়। ব্যাপ্যতার নিয়মানুসারে-সার্বিক বাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক বাক্যের বিধেয় পদ ব্যাপ্য হওয়ায় এই বাক্যের উভয় পদই ব্যাপ্য। উদ্দীপকে চিত্র (ii)-এর নির্দেশিত বাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য হওয়ায় এটি সার্বিক নঞর্থক যুক্তিবাক্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র (ii)-এ কোন ধরনের বাক্যের প্রয়োগ ঘটেছে? ব্যাখ্যা কর।
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর