ব্যাপ্যতার আলোকে চিত্র (i) ও চিত্র (iii)-এর পারস্পরিক সম্পর্কের তুলনা কর।
উত্তর: চিত্র (i) সার্বিক সদর্থক যুক্তিবাক্য এবং চিত্র (iii) বিশেষ নঞর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। যে সকল যুক্তিবাক্যে বিধেয় পদকে উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করা হয় তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। যেমন- 'সকল 'মানুষ হয় দ্বিপদী' এখানে 'দ্বিপদী' বিধেয় পদটিকে উদ্দেশ্য 'মানুষ' পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে স্বীকার করা হয়েছে। আবার, যে সকল যুক্তিবাক্যে বিধেয় পদকে উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করা হয় তাকে বিশেষ নঞর্থক যুক্তিবাক্য বলে। যেমন- 'কিছু ফুল নয় লাল' এখানে 'লাল' বিধেয় পদটিকে উদ্দেশ্য 'ফুল' পদের আংশিক ব্যক্ত্যর্থ সম্পর্কে অস্বীকার করা হয়েছে। এখন আমরা জানি ব্যাপ্যতার নিয়মানুসারে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। উদ্দীপকে চিত্র (i) হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য অর্থাৎ নিয়মানুসারে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। অপরদিকে, চিত্র (iii) বিশেষ নঞর্থক বাক্য হওয়ায় নিয়মানুসারে এর বিধেয় পদ ব্যাপ্য। সুতারাং, উপরের আলোচনার প্রেক্ষিতে আমরা বলতে পারি, সার্বিক সদর্থক যুক্তিবাক্য ও বিশেষ নঞর্থক যুক্তিবাক্যের সম্পর্ক হলো উভয় বাক্যেই ব্যাপ্য পদ আছে। তবে সার্বিক সদর্থক যুক্তিবাক্যে উদ্দেশ্য পদ এবং বিশেষ নঞর্থক যুক্তিবাক্যে বিধেয় পদ ব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ব্যাপ্যতার আলোকে চিত্র (i) ও চিত্র (iii)-এর পারস্পরিক সম্পর্কের তুল…
Comilla · 2017
উত্তর
উত্তর
উত্তর
উত্তর