পুচ্ছ-২-এ প্রদত্ত শব্দগুলো কোন প্রকৃতির? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের গুচ্ছ-২-এ প্রদত্ত শব্দগুলো সহপদযোগ্য শব্দ। নিচে ব্যাখ্যা করা হলো-উদ্দীপকের গুচ্ছ-২ এ যে শব্দগুলো উল্লেখ করা হয়েছে সেগুলো অন্য পদের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যুক্তিবাক্য গঠিত হয় পদ দিয়ে। আর পদ গঠিত হয় শব্দ দিয়ে। যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দসমন্টিকে পদ বলে। পদ হওয়ার যোগ্যতার দিক থেকে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়। যার মধ্যে একটি হলো সহপদযোগ্য শব্দ। যে শব্দ বা শব্দসমষ্টি সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; কিন্তু অন্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হয় সেসব শব্দ বা শব্দসমষ্টিকে সহপদযোগ্য শব্দ বলে।তেমনি উদ্দীপকের 'গুচ্ছ- ২'-এর শব্দগুলো হলো- টি, টা, খানা। এসব শব্দ সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; কিন্তু অন্য শব্দের সাহায্য নিয়ে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন- বইটি হয় দর্শনের, কলমটা হয় সুন্দর, পুস্তকখানা হয় বিজ্ঞানের ইত্যাদি। যেহেতু 'গুচ্ছ-২' এর শব্দগুলো অন্য শব্দের সাহায্য নিয়ে যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে, তাই শব্দগুলো সহপদযোগ্য শব্দ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পুচ্ছ-২-এ প্রদত্ত শব্দগুলো কোন প্রকৃতির? ব্যাখ্যা কর।
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর