গুচ্ছ-১ ও গুচ্ছ-৩-এর মধ্যকার পার্থক্য শব্দের প্রকারভেদের আলোকে ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপরে গুচ্ছ-১ এর শব্দগুলোর দ্বারা পদযোগ্য শব্দ এবং গুচ্ছ-৩ এর শব্দগুলো দ্বারা পদ নিরপেক্ষ শব্দ নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার শব্দের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে। নিচে শব্দের প্রকারভেদের আলোকে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-পদ হওয়ার যোগ্যতার ভিত্তিতে শব্দকে তিন ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো পদযোগ্য শব্দ। যেসব শব্দ সরাসরি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে সেসব শব্দকে পদযোগ্য শব্দ বলে। উদ্দীপকের 'গুচ্ছ-১' এর শব্দগুলো হলো- বই, আম। এসব শব্দ স্বাধীনভাবে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে। যেমন- সকল বই হয় জ্ঞানমূলক, সকল আম হয় পুষ্টিসম্পন্ন। এখানে শব্দগুলো স্বাধীনভাবে যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হয়েছে। তাই 'গুচ্ছ-১'-এর শব্দগুলো দ্বারা পদযোগ্য শব্দ নির্দেশিত হয়েছে।অপরদিকে, পদ হওয়ার যোগ্যতার ভিত্তিতে শব্দকে তিন ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো পদ নিরপেক্ষ শব্দ। এসব শব্দ স্বাধীনভাবে যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, আবার অন্য শব্দের সাহায্য নিয়েও যুক্তিবাক্যে পদ হতে পারে না। অর্থাৎ, যেসব শব্দ স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যের পদ হিসেবে ব্যবহৃত হতে পারে না, সেসব শব্দকে পদ নিরপেক্ষ শব্দ বলে। উদ্দীপকের 'গুচ্ছ-৩' এর শব্দগুলো হলো- বাহ! আহা।। এসব শব্দ স্বাধীনভাবে বা অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাক্যে পদ হিসেবে ব্যবহূত হতে পারে না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
গুচ্ছ-১ ও গুচ্ছ-৩-এর মধ্যকার পার্থক্য শব্দের প্রকারভেদের আলোকে ব্যা…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর