ব্যাপ্যতার নিয়মানুযায়ী চিত্র-১ এবং চিত্র-২ এ প্রতিফলিত যুক্তিবাক্য দুটির পার্থক্য কর।
উত্তর: ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী চিত্র-১ 'E [গণিত] যুক্তিবাক্য বা সার্বিক নঞর্থক যুক্তিবাক্য এবং চিত্র-২ 'I [গণিত] যুক্তিবাক্য বা বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে প্রতিফলিত করেছে। ব্যাপ্যতার দুটি নিয়ম আছে। যথা- ১. সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য, কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। ২. নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য, কিন্তু সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য।১. চিত্র-১ একটি সার্বিক যুক্তিবাক্য হওয়ায় এর উদ্দেশ্য পদ ব্যাপ্য। কিন্তু চিত্র-২ একটি বিশেষ যুক্তিবাক্য হওয়ায় এর উদ্দেশ্য অব্যাপ্য।২. চিত্র-১ একটি নঞর্থক যুক্তিবাক্য হওয়ায় এর বিধেয় পদ ব্যাপ্য। কিন্তু চিত্র-২ একটি সদর্থক যুক্তিবাক্য হওয়ায় এর বিধেয় পদ অব্যাপ্য।৩. চিত্র-১ এ উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই সম্পূর্ণ ব্যক্ত্যর্থ প্রকাশ করে বিধায় এর উভয় পদই ব্যাপ্য। কিন্তু চিত্র-২ উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করে বিধায় এর উভয় পদই অব্যাপ্য।তাহলে দেখা যাচ্ছে, চিত্র-১ ও চিত্র-২ এর মধ্যে ব্যাপ্যতার দিক থেকে অনেক পার্থক্য আছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
ব্যাপ্যতার নিয়মানুযায়ী চিত্র-১ এবং চিত্র-২ এ প্রতিফলিত যুক্তিবাক্য …
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর