উদ্দীপকের কোন দৃশ্যকল্পটিতে যুক্তিবাক্য প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে দৃশ্যকল্প-খ-তে যুক্তিবাক্য প্রকাশিত হয়েছে। দৃশ্যকল্প-খ এ আছে- "ঢাকা হয় বাংলাদেশের রাজধানী।" এর মধ্যে সংযোজক 'হয়' আছে দৃশ্যকল্প-খ-তে। আমরা জানি, কোনো বাক্যকে যুক্তিবাক্য হতে গেলে তার উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোজক থাকতে হবে। অর্থাৎ সংযোজক 'হয়' অথবা 'নয়' থাকতে হবে। দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিমূলক কোনো সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে। যুক্তিবাক্য গঠিত হয় উদ্দেশ্য পর্দ, সংযোজক ও বিধেয় পদ দ্বারা। কোনো বাক্যে যদি সংযোজক না থাকে, তাহলে তাকে যুক্তিবাক্য হিসেবে স্বীকার করা হয় না। দৃশ্যকল্প-খ এ "ঢাকা হয় বাংলাদেশের রাজধানী।" এই যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ হলো ঢাকা, সংযোজক হলো 'হয়' এবং বিধেয়' পদ হলো 'বাংলাদেশের রাজধানী' ব্যবহৃত হয়েছে। অতএব এটি যুক্তিবাক্য হিসেবে স্বীকৃত।'
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের কোন দৃশ্যকল্পটিতে যুক্তিবাক্য প্রকাশিত হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর