পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-ক এবং দৃশ্যকল্প-খ এর -পার্থক্য বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যকল্প-ক হলো- "সে বই পড়ে।" যা একটি বাক্য এবং দৃশ্যকল্প-খ হলো- "ঢাকা হয় বাংলাদেশের রাজধানী।" যা একটি যুক্তিবাক্য। নিচে এদের পার্থকা দেওয়া হলো- ১. যে শব্দ বা শব্দসমূহের মাধ্যমে একটি সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করা যায় তাকে বাকা বলে। অন্যদিকে, দুটি পদের মধ্যে কোনো সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে। ২. বাক্যের দুটি অংশ। যথা- উদ্দেশ্য ও বিধেয়। সংযোজক চিহ্নকে ব্যাকরণে বিধেয়ের অংশ বলে ধরা হয়। কিন্তু যুক্তিবাক্যে তিনটি অংশ থাকে। যথা- উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়। ৩. বাক্যে উদ্দেশ্য ও বিধেয়ের অবস্থান সম্পর্কে তেমন ধরাবাঁধা নিয়ম নেই। কিন্তু যুক্তিবাক্যে প্রথমে উদ্দেশ্য, মাঝখানে সংযোজক এবং শেষে বিধেয় থাকে। ৪. বাক্যের ক্রিয়া যে কোনো কালসূচক হতে পারে। কিন্তু যুক্তিবাক্যের সংযোজক সব সময়ই বর্তমান কালসূচক হয়। ৫. বাক্যের মাধ্যমে আবেগ, ইচ্ছা, অনুভূতি, আদেশ, নিষেধ প্রকাশিত হয়। কিন্তু যুক্তিবাক্যের মাধ্যমে শুধু মনের চিন্তা প্রকাশিত হয়। ৬. সকল বাক্যই যুক্তিবাক্য নয়। কিন্তু সকল যুক্তিবাক্যই বাক্য। সুতরাং বলা যায়, বাক্য ও যুক্তিবাক্যের মধ্যে অনেক পার্থক্য রয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ্যপুস্তকের আলোকে দৃশ্যকল্প-ক এবং দৃশ্যকল্প-খ এর -পার্থক্য বিশ্লে…
উদ্দীপক
Mymensingh · 2024
উত্তর
উত্তর
উত্তর
উত্তর