শেয়ারFacebookWhatsApp

দৃশ্যপট-১-এ কোন ধরনের বাক্যের প্রকাশ পেয়েছে?

উত্তর: দৃশ্যপট-১ এর দ্বারা যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-একটি যুক্তিবাক্য যেভাবে গঠিত হয় দৃশ্যপট-১ এর যুক্তিবাক্যটি সেভাবে গঠিত হয়েছে। যুক্তি গঠিত হয় যুক্তিবাক্য দিয়ে। আর যুক্তিবাক্য গঠিত হয় পদ দিয়ে। দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে যুক্তিবাক্য বলে। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। যথা- উদ্দেশ্য পদ ও বিধেয় পদ। যুক্তিবাক্যে যে পদ সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। আর যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশিত হয় তাকে বলে সংযোজক। প্রতিটি যুক্তিবাক্য তাই উদ্দেশ্য- সংযোজক-বিধেয় আকারে প্রকাশিত হয়। তেমনি উদ্দীপকের দৃশ্যপট-১ এর বাক্যটি হলো গীতাঞ্জলি হয় একটি কাব্যগ্রন্থ। এখানে গীতাঞ্জলি উদ্দেশ্য পদ এবং একটি কাব্যগ্রন্থ' পদটি বিধেয় পদ। আর হয় শব্দটির মাধ্যমে উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে সংযোগ সাধিত হয়েছে।তাই হয় শব্দটি সংযোজক। তাই বলা যায় যে, দৃশ্যপট-১ এর মাধ্যমে যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে।

HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক

HSC · Logic 1st Paper · সৃজনশীল

দৃশ্যপট-১-এ কোন ধরনের বাক্যের প্রকাশ পেয়েছে?

উদ্দীপক

দৃশ্যপট-১ : গীতাঞ্জলি হয় একটি কাব্যগ্রন্থ।দৃশ্যপট-২: যদি আকাশে মেঘ হয় তাহলে বৃষ্টি হবে।দৃশ্যপট-৩ : সাজ্জাত হয় সৎ, না হয় বোকুষ

Dhaka · 2023

উত্তর

গঠন অনুসারে যুক্তিবাক্য দুই প্রকার। যথা- সরল যুক্তিবাক্য ও যৌগিক যুক্তিবাক্য।

উত্তর

যে শব্দের মাধ্যমে যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশ করা হয় তাকে সংযোজক বলে। সংযোজক হলো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় পদের মধ্যে সম্পর্ক স্থাপনকারী। কোনো একটি যুক্তিবাক্যের যথার্থ আকার বজায় রাখার জন্য সংযোজক প্রয়োজন। তাই যুক্তিবাক্যে সংযোজক গুরুত্বপূর্ণ।

উত্তর

দৃশ্যপট-১ এর দ্বারা যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে। নিচে তা ব্যাখ্যা করা হলো-একটি যুক্তিবাক্য যেভাবে গঠিত হয় দৃশ্যপট-১ এর যুক্তিবাক্যটি সেভাবে গঠিত হয়েছে। যুক্তি গঠিত হয় যুক্তিবাক্য দিয়ে। আর যুক্তিবাক্য গঠিত হয় পদ দিয়ে। দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতিকে যুক্তিবাক্য বলে। একটি যুক্তিবাক্যে দুটি পদ থাকে। যথা- উদ্দেশ্য পদ ও বিধেয় পদ। যুক্তিবাক্যে যে পদ সম্পর্কে কোনো কিছু বলা হয় তাকে উদ্দেশ্য পদ বলে। উদ্দেশ্য পদ সম্পর্কে যা কিছু স্বীকার বা অস্বীকার করা হয় তাকে বিধেয় বলে। আর যে শব্দের মাধ্যমে উদ্দেশ্য ও বিধেয় পদের স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক প্রকাশিত হয় তাকে বলে সংযোজক। প্রতিটি যুক্তিবাক্য তাই উদ্দেশ্য- সংযোজক-বিধেয় আকারে প্রকাশিত হয়। তেমনি উদ্দীপকের দৃশ্যপট-১ এর বাক্যটি হলো গীতাঞ্জলি হয় একটি কাব্যগ্রন্থ। এখানে গীতাঞ্জলি উদ্দেশ্য পদ এবং একটি কাব্যগ্রন্থ' পদটি বিধেয় পদ। আর হয় শব্দটির মাধ্যমে উদ্দেশ্য বিধেয় পদের মধ্যে সংযোগ সাধিত হয়েছে।তাই হয় শব্দটি সংযোজক। তাই বলা যায় যে, দৃশ্যপট-১ এর মাধ্যমে যুক্তিবাক্য প্রকাশ পেয়েছে।

উত্তর

দৃশ্যপট-২ এর মাধ্যমে প্রাকল্পিক বাক্য এবং দৃশ্যপট-৩ এর মাধ্যমে বৈকল্পিক বাক্য নির্দেশিত হয়েছে।নিচে পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-যুক্তিবাক্যকে বিভিন্ন দিক থেকে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে সাপেক্ষ যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো প্রাকল্পিক যুক্তিবাক্য। যে সাপেক্ষ যুক্তিবাক্য যদি ldots তবে বা তার সমার্থক কোনো শর্ত দ্বারা নির্দেশিত হয়ে যুক্তিবাক্য গঠন করে তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। এই প্রকার যুক্তিবাক্যে দুটি অংশ থাকে। এর প্রথম অংশকে বলা হয় পূর্বগ এবং দ্বিতীয় অংশকে বলা হয় অনুগ।তেমনি দৃশ্যকল্প-২ এ প্রদত্ত বাক্যটি হলো যদি আকাশে মেঘ হয় তাহলে বৃষ্টি হবে। এখানে দুটি সরল বাক্য যদি... তাহলে' শর্ত দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করেছে। তাই বলা যায়, দৃশ্যপট-২ এর মাধ্যমে প্রাকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।আবার, সাপেক্ষ যুক্তিবাক্যের প্রকারভেদের একটি হলো বৈকল্পিক যুক্তিবাক্য। যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুটি সরল যুক্তিবাক্য 'বা, অথবা হয়... না হয়' ইত্যাদি যোজক দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। দৃশ্যপট-৩ এর বাক্যটি হলো 'সাজ্জাত হয় সৎ, না হয় বোকা।' এখানে দুটি সরল বাক্য 'হয়... না হয়' যোজক দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করেছে। তাই বলা যায়, দৃশ্যপট-৩ এর মাধ্যমে বৈকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSCLogic 1st Paper
12টি সম্পর্কিত প্রশ্ন — উত্তর ও ব্যাখ্যা লকড

1.প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?

Dinajpur · 2017

  • প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?
  • বাক্য
  • পূর্বগ
  • অনুগ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

2.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হবে। X প্রথম হয়েছে; সুতরাং Y প্রথম হয়নি।Q. উদ্দীপকের অনুমানটি কোন ধরণের?

Dinajpur · 2017

  • আবর্তন
  • দ্বিকল্প
  • প্রাকল্পিক নিরপেক্ষ সহানুমান
  • বৈকল্পিক নিরপেক্ষ সহানুমান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

3.সহানুমানে পদের সংখ্যা কয়টি?

Dinajpur · 2017

  • দুইটি
  • তিনটি
  • চারটি
  • ছয়টি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

4.সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদ্দীপকে উল্লিখিত যুক্তিটি কোন সংস্থানের?

Dinajpur · 2017

  • ১ম সংস্থান
  • ২য় সংস্থান
  • ৩য় সংস্থান
  • ৪র্থ সংস্থান

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

5.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থক্য হলো-

Dinajpur · 2017

  • বিভেদক লক্ষণের
  • অবান্তর লক্ষণের
  • উপলক্ষণের
  • বিচ্ছেদ্য অবান্তর লক্ষণের

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

6.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এর সম্পর্ক কী?

Dinajpur · 2017

  • মধ্যবর্তী উপজাতি
  • আসন্নতম জাতি
  • ক্ষুদ্রতম উপজাতি
  • অবর জাতি

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

7.অবরোহ অনুমান কয় প্রকার?

Dinajpur · 2017

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

8.উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = নম্বরের শতকরা হার উদ্দীপকে শিক্ষার্থীর সংখ্যা এবং নম্বরের শতকরা হারের যে সম্পর্ক দেখানো হয়েছে, তা হলো-
i. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার কমে
ii. শিক্ষার্থীর সংখ্যা কমলে নম্বরের হার বাড়ে
iii. শিক্ষার্থীর সংখ্যা বাড়লে নম্বরের হার বাড়েনিচের কোনটি সঠিক?

Dinajpur · 2017

  • i ও ii
  • i ও iii
  • ii ও iii
  • i, ii ও iii

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

9.'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?

Dinajpur · 2017

  • সমজাতীয়
  • বিপরীত
  • বিরুদ্ধ
  • অসম

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

10.অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-

Dinajpur · 2017

  • সাপেক্ষ পদ
  • বিরুদ্ধ পদ
  • নিরপেক্ষ পদ
  • ব্যহতার্থক পদ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

11.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q.সৃজন ও সবুজের কর্মকাণ্ড তুলনা করে পাই-

Dinajpur · 2017

  • দর্শন ও যুক্তিবিদ্যার ধারণা
  • ধর্ম ও যুক্তিবিদ্যার ধারণা
  • ব্যবসা ও নীতিবিদ্যার ধারণা
  • ব্যবসায় নীতিবিদ্যা ও যুক্তিবিদ্যার ধারণা

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

12.নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিষ্টি আকর্ষণীয় করার জন্য সে মিষ্টিতে কৃত্রিম রং ব্যবহার করে। তার বন্ধু সবুজ বলল যে, জনস্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এ ধরনের রং মেশানো যৌক্তিক নয়।Q. উদ্দীপকে সৃজনের কর্মকান্ডে কোন বিষয়ের প্রতিফলন ঘটেছে?

Dinajpur · 2017

  • যুক্তিবিদ্যা
  • দর্শন
  • ব্যবসায় নীতিবদ্যা
  • সমাজকল্যাণ

উত্তর ও ব্যাখ্যা দেখতে ফ্রি রেজিস্ট্রেশন করো

ফ্রি শুরু করো

আরো প্রশ্ন দেখো

প্রাকল্পিক যুক্তিবাক্যের প্রথম অংশকে কী বলে?নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওহয় X প্রথম হবে না হয় Y প্রথম হসহানুমানে পদের সংখ্যা কয়টি?সব বাদাম হয় স্বাস্থ্যসম্মত, সব কাজু হয় বাদাম;সুতরাং সব কাজু হয় স্বাস্থ্যসম্মত।উদনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ.উদ্দীপকে 'খ' ও 'গ' এর পার্থকনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওQ. উদ্দীপক 'ক' এর সাথে খ ও গ এঅবরোহ অনুমান কয় প্রকার?উদ্দীপকটি ভালো করে লক্ষ কর এবং প্রশ্নের উত্তর দাও-ΟΥ = শিক্ষার্থীর সংখ্যা, OX = 'উত্তম' ও 'অধম' পদ দুটি কী ধরনের?অন্য পদের সাহায্য ছাড়া বোঝা যায়, এমন পদ হচ্ছে-নিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মিনিচের উদ্দীপকের আলোকে নিম্নোক্ত প্রশ্নের উত্তর দাওসৃজন একজন মিষ্টির দোকানদার। মি

আরো হাজারো প্রশ্ন + মডেল টেস্ট

ফ্রি রেজিস্ট্রেশন করো — ফেভারিট, AI টিউটর, লিডারবোর্ড ও অ্যানালিটিক্স আনলক করো।