দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: দৃশ্যপট-২ এর মাধ্যমে প্রাকল্পিক বাক্য এবং দৃশ্যপট-৩ এর মাধ্যমে বৈকল্পিক বাক্য নির্দেশিত হয়েছে।নিচে পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-যুক্তিবাক্যকে বিভিন্ন দিক থেকে ভাগ করা হয়ে থাকে। এর মধ্যে সাপেক্ষ যুক্তিবাক্যকে দুই ভাগে ভাগ করা হয় যার মধ্যে একটি হলো প্রাকল্পিক যুক্তিবাক্য। যে সাপেক্ষ যুক্তিবাক্য যদি ldots তবে বা তার সমার্থক কোনো শর্ত দ্বারা নির্দেশিত হয়ে যুক্তিবাক্য গঠন করে তাকে প্রাকল্পিক যুক্তিবাক্য বলে। এই প্রকার যুক্তিবাক্যে দুটি অংশ থাকে। এর প্রথম অংশকে বলা হয় পূর্বগ এবং দ্বিতীয় অংশকে বলা হয় অনুগ।তেমনি দৃশ্যকল্প-২ এ প্রদত্ত বাক্যটি হলো যদি আকাশে মেঘ হয় তাহলে বৃষ্টি হবে। এখানে দুটি সরল বাক্য যদি... তাহলে' শর্ত দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করেছে। তাই বলা যায়, দৃশ্যপট-২ এর মাধ্যমে প্রাকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।আবার, সাপেক্ষ যুক্তিবাক্যের প্রকারভেদের একটি হলো বৈকল্পিক যুক্তিবাক্য। যে সাপেক্ষ যুক্তিবাক্যে দুটি সরল যুক্তিবাক্য 'বা, অথবা হয়... না হয়' ইত্যাদি যোজক দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করে তাকে বৈকল্পিক যুক্তিবাক্য বলে। দৃশ্যপট-৩ এর বাক্যটি হলো 'সাজ্জাত হয় সৎ, না হয় বোকা।' এখানে দুটি সরল বাক্য 'হয়... না হয়' যোজক দ্বারা যুক্ত হয়ে যুক্তিবাক্য গঠন করেছে। তাই বলা যায়, দৃশ্যপট-৩ এর মাধ্যমে বৈকল্পিক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যপট-২ ও দৃশ্যপট-৩ তোমার পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর