দৃশ্য-২ তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উত্তর: দৃশ্য-২ এ আমার পাঠ্য পদের ব্যক্ত্যর্থকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের দৃশ্য-২ এ পদের সংখ্যা বা পরিমাণগত দিক উপস্থাপন করা হয়েছে যার মাধ্যমে পদের ব্যক্ত্যর্থ নির্দেশিত হয়েছে। কোনো একটি পদের দুটি দিক থাকে। যার মধ্যে একটি হলো পদের সংখ্যা বা পরিমাণগত দিক। পদের এই সংখ্যা বা পরিমাণগত দিকটি ব্যক্ত্যর্থের সাথে জড়িত। কোনো একটি পদ একই অর্থে যে বস্তু বা বস্তুসমূহের ওপর প্রযোজ্য হয় তাকে ওই পদের ব্যক্ত্যর্থ বলে। তেমনি উদ্দীপকের দৃশ্য-২ এ মানুষ = সকল মানুষ এমন উপস্থাপন করা হয়েছে। এখানে মানুষ পদের সংখ্যাগত দিক হলো সকল মানুষ। অর্থাৎ মানুষ পদটি দ্বারা অতীত, বর্তমান ও ভবিষ্যতের সকল মানুষকে নির্দেশ করে। মানুষ পদটি এক কথায় সকল মানুষের ওপর প্রযোজ্য। তাই, মানুষ = সকল মানুষ দ্বারা পদের ব্যক্ত্যর্থ নির্দেশিত হয়েছে। পদের ব্যক্ত্যর্থ দ্বারা একটি পদের পরিমাণগত দিক সম্পর্কে জানা যায়। কোনো একটি পদের কীরূপ সদস্য বিদ্যমান রয়েছে তাও আমরা ব্যক্ত্যর্থের মাধ্যমে জানতে পারি। যুক্তিবিদ্যার বিভিন্ন ক্ষেত্রে পদের ব্যক্ত্যর্থ বিশ্লেষণ করা হয়। তাই বলা যায় যে,উদ্দীপকের দৃশ্য-২ এ আমার পাঠ্য পদের ব্যক্ত্যর্থকে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্য-২ তোমার পাঠ্য কোন বিষয়কে নির্দেশ করে?
উদ্দীপক
Dhaka · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর