উদ্দীপকে খালেক সাহেবের বক্তব্যে ব্যবহৃত পদটি জাত্যর্থক না অজাত্যর্থক? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে খালেক সাহেবের বক্তব্যে ব্যবহৃত পদটি জাত্যর্থক। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে শব্দ বা শব্দসমষ্টি কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হয় বা হতে পারে সেসব শব্দ বা শব্দসমষ্টিকে পদ বলে। পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে জাত্যর্থের ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা যায়- যার মধ্যে একটি হলো জাত্যর্থক পদ। যে পদে একইসাথে ব্যক্ত্যর্থ ও জাত্যর্থক উভয়ইবিদ্যমান থাকে তাকে জাত্যর্থক পদ বলে। অর্থাৎ, জাত্যর্থক পদ একই সাথে সংখ্যা ও গুণ উভয়কেই নির্দেশ করে। তেমনি উদ্দীপকের খালেক সাহেব তার বক্তব্যে মানুষ পদের উল্লেখ করেছেন। আর মানুষ পদটির পরিমাণ ও গুণ উভয় দিক রয়েছে। মানুষ পদের পরিমাণ হলো- সকল মানুষ এবং গুণ হলো জীববৃত্তি+বুদ্ধিবৃত্তি'। অর্থাৎ, 'মানুষ' পদের ব্যক্তার্থ ও জাত্যর্থ উভয়ই বিদ্যমান রয়েছে। তাই 'মানুষ' পদটি একটি জাত্যর্থক পদ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে খালেক সাহেবের বক্তব্যে ব্যবহৃত পদটি জাত্যর্থক না অজাত্যর্থ…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর