উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলোর প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলো সাপেক্ষ পদ। নিচে সাপেক্ষ পদের প্রকৃতি ব্যাখ্যা করা হলো-এখানে প্রদত্ত পদগুলো অর্থ প্রকাশের দিক থেকে অন্য পদের ওপর নির্ভরশীল। যুক্তিবাক্য গঠিত হয় পদ দিয়ে। আর পদকে বিভিন্ন দিক থেকে শ্রেণিবিভাগ করা হয়ে থাকে। এর মধ্যে স্বয়ংসম্পূর্ণতার ভিত্তিতে পদকে দুই ভাগে ভাগ করা হয়ে থাকে যার মধ্যে একটি হলো সাপেক্ষ পদ। এই প্রকার পদ অর্থের দিক থেকে স্বাধীন নয়। অর্থের জন্য সাপেক্ষ পদ অন্য পদের ওপর নির্ভরশীল। তাই বলা যায়, যে পদ অন্য পদের সাহায্য ছাড়া অর্থপূর্ণ হতে পারে না সেসব পদকে সাপেক্ষ পদ বলে। অর্থাৎ, অর্থের দিক থেকে সাপেক্ষ পদ স্বনির্ভর নয়, পরনির্ভর। উদ্দীপকের 'দৃশ্যকল্প-১' এ প্রদত্ত পদগুলো হলো- পিতা, স্বামী ও শিক্ষক। এসব পদের অর্থের জন্য অন্য পদের ওপর নির্ভর করতে হয়। কেননা 'পিতা' পদকে অর্থপূর্ণ হতে হলে 'সন্তান' পদের সাহায্য নিতে হয়।তাই বলা যায় যে, উদ্দীপকের দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলো সাপেক্ষ পদ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে দৃশ্যকল্প-১ এ উল্লিখিত পদগুলোর প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর