উদ্দীপকে যুক্তি-১ ও যুক্তি-২-এর মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের 'যুক্তি-১' এর দ্বারা মাধ্যম অনুমান এবং 'যুক্তি-২' দ্বারা অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার অনুমানের মধ্যে বিভিন্ন দিক দিয়ে পার্থক্য রয়েছে।নিচে এদের পার্থক্য ব্যাখ্যা করা হলো- যে অবরোহ অনুমানে একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয় তাকে মাধ্যম অনুমান বলে। মাধ্যম অনুমানে তাই সবসময় একাধিক আশ্রয়বাক্য থাকে। উদ্দীপকের 'যুক্তি- ১' এ 'কোনো চতুষ্পদ প্রাণী নয় মানুষ' এবং 'কিছু প্রাণী হয় চতুষ্পদ'। -এই দুটি আশ্রয়বাক্য থেকে অনিবার্যভাবে 'কিছু প্রাণী নয় মানুষ'-এই সিদ্ধান্ত অনুমিত হয়েছে। যেহেতু 'যুক্তি-১' এ একাধিক আশ্রয়বাক্যের অনিবার্য সম্পর্কের ভিত্তিতে সিদ্ধান্ত অনুমিত হয়েছে। তাই 'যুক্তি-১' এর মাধ্যমে মাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। মাধ্যম অনুমানের আশ্রয়বাক্য ও সিদ্ধান্তের মধ্যে অনিবার্য সম্পর্ক থাকে। মাধ্যম অনুমানের সিদ্ধান্তে নতুনত্ব থাকে। আর মাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এর লক্ষ্য থাকে আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।অপরদিকে, যে অবরোহ অনুমানে মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্তটি অনুমিত হয় তাকে অমাধ্যম অনুমান বলে। উদ্দীপকের যুক্তি-২ এ কোনো কোকিল নয় সাদা' এই আশ্রয়বাক্যটি থেকে 'কোনো সাদা প্রাণী নয় কোকিল' এই সিদ্ধান্ত প্রতিষ্ঠা করা হয়েছে। এখানে 'যুক্তি-১' এ মাত্র একটি আশ্রয়বাক্য থেকে সিদ্ধান্ত অনুমিত হয়েছে বিধায় এর দ্বারা অমাধ্যম অনুমান নির্দেশিত হয়েছে। অমাধ্যম অনুমানে সবসময় একটি আশ্রয়বাক্য থাকে। এখানে আশ্রয়বাক্যের সাথে সিদ্ধান্তের অনিবার্য সম্পর্ক থাকে। অমাধ্যম অনুমানের সিদ্ধান্তে তেমন কোনো নতুনত্ব থাকে না। আর অমাধ্যম অনুমান অবরোহ অনুমান বিধায় এর লক্ষ্য থাকে কেবল আকারগত সত্যতা প্রতিষ্ঠা করা।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে যুক্তি-১ ও যুক্তি-২-এর মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? …
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর