উদ্দীপকে রহিমের উক্তিতে উল্লিখিত যুক্তিবাক্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের রহিমের বক্তব্যের মাধ্যমে বিশেষ সদর্থক বা '।' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।ব্যাখ্যা করা হলো- উদ্দীপকের রহিম যে বক্তব্য প্রদান করেছে সেটি গুণের দিক থেকে সদর্থক এবং পরিমাণের দিক থেকে বিশেষ। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের প্রকাশ। যখন দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্ক লিখিত বা মৌখিকভাবে প্রকাশ করা হয় তখন তাকে যুক্তিবাক্য বলে। যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে চার ভাগে ভাগ করা যায়। যার মধ্যে একটি হলো বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে বিশেষ এবং গুণের দিক থেকে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বা '।' যুক্তিবাক্য বলে।তেমনি উদ্দীপকের রহিমের বক্তব্যটি হলো- কিছু মুরগির বাচ্চা হয় লাল। এখানে রহিমের বক্তব্যের বিধেয় পদটি (লাল) উদ্দেশ্য পদের (মুরগির বাচ্চা) আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। যেহেতু তার বক্তব্যের বিধেয় পদ উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করেছে, তাই রহিমের বক্তব্যের মাধ্যমে বিশেষ সদর্থক বা '।' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রহিমের উক্তিতে উল্লিখিত যুক্তিবাক্যের প্রকৃতি ব্যাখ্যা কর।
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর