উদ্দীপকে জসিম ও লাভলীর বক্তব্যে উল্লিখিত যুক্তিবাক্যের মধ্যে কোন ধরনের পার্থক্য বিদ্যমান? বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের জসিমের বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য এবং লাভলীর বক্তব্যের মাধ্যমে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর এই দুই প্রকার যুক্তিবাক্যের মধ্যে গুণগত পার্থক্য বিদ্যমান রয়েছে।নিচে এদের পার্থক্য বিশ্লেষণ করা হলো-গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে যে চার ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটি হলো সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। । এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। উদ্দীপকের জসিমের বক্তব্য হলো- 'সকল হাঁস হয় সাদা'। এখানে জসিমের বক্তব্যের বিধেয় পদটি (সাদা) উদ্দেশ্য পদের (হাঁস) সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই জসিমের বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।অপরদিকে, যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে যে চার ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটি হলো সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে নঞর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য বলে। উদ্দীপকের লাভলীর বক্তব্য হলো- "কোনো হাঁস নয় মুরগি।" এখানে লাভলীর বক্তব্যের বিধেয় পদটি (মুরগি) উদ্দেশ্য পদের - (হাঁস) সমগ্র ব্যক্তার্থকে অস্বীকার করেছে। তাই লাভলীর বক্তব্যের মাধ্যমে সার্বিক নর্থক বা 'E [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে জসিম ও লাভলীর বক্তব্যে উল্লিখিত যুক্তিবাক্যের মধ্যে কোন ধর…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর