উদ্দীপকে রাকিবের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটিতে পদের ব্যাপ্যতা দেখাও ।
উত্তর: উদ্দীপকের রাকিবের বক্তব্যে A-যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর ব্যাপ্যতার নিয়মানুযায়ী A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য হয় ।যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য বলে। A-যুক্তিবাক্য সার্বিক বলে উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং সদর্থক যুক্তিবাক্য বলে বিধেয় পদ অব্যাপ্য হয় ।উদ্দীপকের রাকিবের বক্তব্য হলো- 'সকল রাজনীতিবিদ হন দেশপ্রেমিক'। এ যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। তাই রাকিবের বক্তব্য সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য। আর ব্যাপ্যতার নিয়মানুযায়ী A-যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাই রাকিবের বক্তব্যের উদ্দেশ্য পদ (সকল রাজনীতিবিদ) ব্যাপ্য ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাকিবের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যটিতে পদের ব্যাপ্যতা …
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর