উদ্দীপকে রাসেল ও মুশফিকের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যে পদের ব্যাপ্যতায় কোনো পার্থক্য আছে কি? বিশ্লেষণ করো।
উত্তর: উদ্দীপকের রাসেল ও মুশফিকের বক্তব্যে যথাক্রমে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য এবং বিশেষ সদর্থক বা I-যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।এদের মধ্যকার পার্থক্য বিশ্লেষণ করা হলো- ব্যাপ্যতার দিক থেকে এই দুই প্রকার যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় দিক থেকে পার্থক্য রয়েছে। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য বলে। ব্যাপ্যতার নিয়মানুযায়ী E- যুক্তিবাক্য সার্বিক যুক্তিবাক্য বলে এর উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং নঞর্থক যুক্তিবাক্য হওয়ার কারণে বিধেয় পদ ব্যাপ্য। তাই 'E [গণিত] যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদই ব্যাপ্য। উদ্দীপকের রাসেলের বক্তব্য হলো, “কোনো দুর্নীতিবাজ নয় দেশপ্রেমিক” – এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ অস্বীকার করেছে। তাই রাসেলের বক্তব্যের মাধ্যমে সার্বিক নঞর্থক বা E-যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর ব্যাপ্যতার নিয়মানুযায়ী E-যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য।অপরদিকে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বা I-যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার নিয়মানুযায়ী 1-যুক্তিবাক্যের কোনো পদ ব্যাপ্য নয়। কারণ বিশেষ যুক্তিবাক্য হিসেবে উদ্দেশ্য পদ অব্যাপ্য এবং সদর্থক যুক্তিবাক্য হিসেবে বিধেয় পদ অব্যাপ্য হয়। উদ্দীপকের মুশফিকের বক্তব্য হলো— 'কিছু রাজনীতিবিদ হন দুর্নীতিবাজ' । এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। তাই যুক্তিবাক্য '' নির্দেশিত হয়েছে। আর ব্যাপ্যতার নিয়মানুযায়ী I-যুক্তিবাক্যের কোনো পদ ব্যাপ্য নয়।উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, রাকিবের বক্তব্যের দ্বারা নির্দেশিত যুক্তিবাক্যের উভয় পদ ব্যাপ্য। আর মুশফিকের বক্তব্যের দ্বারা নির্দেশিত বাক্যের উভয় পদ অব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রাসেল ও মুশফিকের বক্তব্যে নির্দেশিত যুক্তিবাক্যে পদের ব্যা…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর