উদ্দীপকে মিথিলার বক্তব্যটি কোন যুক্তিবাক্যের নির্দেশ করেছে? তার প্রকৃতি ব্যাখ্যা করো ।
উত্তর: উদ্দীপকের মিথিলার বক্তব্যটি সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করেছে।নিচে তার প্রকৃতি ব্যাখ্যা করা হলো-সার্বিক সদর্থক যুক্তিবাক্য পরিমাণে সার্বিক এবং গুণে সদর্থক। গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়, যার একটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্য বলে। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক।তেমনি উদ্দীপকের মিথিলা তার বক্তব্যে 'সকল গ্রামবাসী হয় অসহায় মানুষ' বলে উল্লেখ করেছে। এখানে বিধেয় পদটি (অসহায় মানুষ) উদ্দেশ্য পদের (গ্রামবাসী) সমগ্র ব্যক্ত্যর্থ স্বীকার করেছে। তাই মিথিলার বক্তব্যটি সার্বিক সদর্থক বা A-যুক্তিবাক্যকে নির্দেশ করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে মিথিলার বক্তব্যটি কোন যুক্তিবাক্যের নির্দেশ করেছে? তার প্র…
উদ্দীপক
Jessore · 2021
উত্তর
উত্তর
উত্তর
উত্তর