চিত্র-১ পদের ব্যাপ্যতা অনুসারে কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকের চিত্র-১ পদের জাত্যর্থতা অনুসারে সার্বিক সদর্থক যুক্তিবাক্যকে নির্দেশ করে। নিচে তা ব্যাখ্যা করা হলো-যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী চার ভাগে ভাগ করা যায়, যার মধ্যে একটি হলো সার্বিক সদর্থক যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক সদর্থক যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য।তেমনি উদ্দীপকের চিত্র-১ এ পদের যে ব্যাপ্যতা দেখানো হয়েছে।সেখানে কেবল উদ্দেশ্য পদ ব্যাপ্য দেখানো হয়েছে। আর সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। তাই বলা যায় যে উদ্দীপকের চিত্র-১ পদের ব্যাপতা অনুসারে সার্বিক সদর্থক যুক্তিবাক্য নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র-১ পদের ব্যাপ্যতা অনুসারে কোন যুক্তিবাক্যকে নির্দেশ করে? ব্যাখ…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর