পদের যোগ্যতার ভিত্তিতে চিত্র-২ ও চিত্র-৩-এর মধ্যকার পার্থক্য নির্ণয় কর।
উত্তর: পদের ব্যাপ্যতার দিক থেকে চিত্র-২-এর মাধ্যমে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য এবং চিত্র-৩-এর মাধ্যমে বিশেষ সদর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।নিচে এদের মধ্যকার পার্থক্য নির্ণয় করা হলো-যুক্তিবাক্যকে গুণ ও পরিমাণ অনুসারে যে চার ভাগে ভাগ করা যায় তার মধ্যে একটি হলো সার্বিক নঞর্থক যুক্তিবাক্য। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে অস্বীকার করে তাকে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই পদের ব্যাপ্যতার দিক থেকে সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য। তেমনি উদ্দীপকের চিত্র-২ এ পদের ব্যাপ্যতার যে রূপ উপস্থাপন করা হয়েছে সেখানে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদ ব্যাপ্য দেখানো হয়েছে। তাই চিত্র-২ এর মাধ্যমে সার্বিক নঞর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। অপরদিকে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক যুক্তিবাক্য বলে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিশেষ হওয়ায় যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য নয়। আর সদর্থক হওয়ায় যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য নয়। তাই পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়। উদ্দীপকের চিত্র- ৩ এ পদের ব্যাপ্যতার যে রূপ দেখানো হয়েছে, সেখানে কোনো পদই ব্যাপ্য দেখানো হয়নি।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পদের যোগ্যতার ভিত্তিতে চিত্র-২ ও চিত্র-৩-এর মধ্যকার পার্থক্য নির্ণয়…
Comilla · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর