উদ্দীপকে 'পদার্থ' পদটি কোন বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে 'পদার্থ' পদটি 'জাতি' বিধেয়ককে নির্দেশ করে। ব্যাখ্যা করা হলো-দুটি পরস্পর সম্পর্কযুক্ত শ্রেণিবাচক পদের একটি যদি অপরটি অপেক্ষা ব্যক্ত্যর্থের বিবেচনায় বৃহত্তর হয় এবং বৃহত্তর পদটি যদি অপর পদকে অন্তর্ভুক্ত করে তাহলে বৃহত্তর পদটিকে অপর পদের জাতি বলে। উদ্দীপকে শ্রেণিবাচক পদগুলোকে ব্যক্ত্যর্থের বিবেচনায় বড় থেকে ছোট বা ছোট থেকে বড় আকারে সাজানোর পর দেখা যাচ্ছে 'পদার্থ' পদটির ব্যক্ত্যর্থ, তুলনামূলকভাবে তার তিন অবস্থা কঠিন, তরল ও বায়বীয় এর যেকোনো একটি বা দুটি থেকে বেশি এবং এই বৃহত্তর 'পদার্থ' তার তিন ক্ষুদ্রতর 'কঠিন', 'তরল' ও 'বায়বীয়' অবস্থাকে অন্তর্ভুক্ত করে।তাই বলা যায় যে, উদ্দীপকে 'পদার্থ' পদটি 'জাতি' বিধেয়ককে নির্দেশ করে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে 'পদার্থ' পদটি কোন বিধেয়ককে নির্দেশ করে? ব্যাখ্যা কর।
Rajshahi · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর