রফিক সাহেবের উক্তিটি কোন ধরনের যুক্তিবাক্য? ব্যাখ্যা কর।
উত্তর: রফিক সাহেবের উক্তিটি হচ্ছে- "সকল প্রাণী হয় উপকারী"- এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। নিচে তা ব্যাখ্যা করা হলো-যে যুক্তিবাক্যে বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থ সম্পর্কে কোনোকিছু স্বীকার করে তাকে সার্বিক সদর্থক যুকিবাক্য বলে। উদ্দেশ্য ও বিধেয়ের সম্পর্ক যেমন সদর্থক ও নঞর্থক হয় তেমনি সার্বিক ও বিশেষও হয়। উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যকার সম্পর্ক হ্যাঁ-সূচক চিহ্ন দ্বারা সূচিত হলে সদর্থক হয় এবং না-সূচক চিহ্ন দ্বারা সূচিত হলে নঞর্থক হয়। আবার বিধেয় উদ্দেশ্যের সমগ্র ব্যক্ত্যর্থ প্রকাশ করলে সার্বিক হয় এবং আংশিক ব্যক্ত্যর্থকে প্রকাশ করলে বিশেষ হয়। উদ্দীপকে 'সকল প্রাণী হয় উপকারী' যুক্তিবাক্যে 'উপকারী' বিধেয়টি উদ্দেশ্য 'প্রাণী' এর সম্পূর্ণ ব্যক্ত্যর্থকে হ্যাঁ-সূচক চিহ্নের মাধ্যমে স্বীকার করে নিয়েছে। তাই বলা যায় যে, এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদাহরণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
রফিক সাহেবের উক্তিটি কোন ধরনের যুক্তিবাক্য? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর