বিপু ও নিপুর উক্তি কি একই ধরনের? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উত্তর: বিপু ও নিপুর উক্তি একই ধরনের নয়। নিচে পাঠ্যবইয়ের আলোকে তা বিশ্লেষণ করা হলো-বিপুর উক্তি- “বাহ! কী বিশাল প্রাণী।" এটি একটি বাক্য এবং নিপুর উক্তি - "সব হরিণ হয় সুন্দর।" এটি একটি যুক্তিবাক্য। কতকগুলো অর্থবোধক শব্দ পাশাপাশি বসে সম্পূর্ণ মনের ভাব প্রকাশ করলে তাকে বাক্য বলে। আর উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে। সব যুক্তিবাক্যই বাক্য কিন্তু সব বাক্য যুক্তিবাক্য নয়। যুক্তিবাক্যে 'সংযোজক' থাকা বাধ্যতামূলক। সংযোজক না থাকলে সেটি যুক্তিবাক্য হিসেবে স্বীকৃত হবে না। কিন্তু বাক্যে বাধ্যতামূলক নয়। বাক্য বর্ণনামূলক, আদেশসূচক, আশীর্বাদসূচক, বিস্ময়সূচক হতে পারে। কিন্তু যুক্তিবাক্য শুধু বর্ণনামূলক হয়। সুতরাং বলা যায়, এরা একই ধরনের নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
বিপু ও নিপুর উক্তি কি একই ধরনের? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লেষণ কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর