উদ্দীপকের 'B [গণিত] অংশটির ভূমিকা ব্যাখ্যা কর।
উত্তর: উদ্দীপকে B অংশে 'হয়', 'নয়', 'হন' এর মাধ্যমে যুক্তিবাক্যের, সংযোজক বিষয়টিকে নির্দেশ করা হয়েছে। একটি যুক্তিবাক্যের ক্ষেত্রে সংযোজকের ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ।নিচে এর ভূমিকা ব্যাখ্যা করা হলো-যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে সংযোগকারী চিহ্নকে সংযোজক বলে। সংযোজকের একমাত্র কাজ হলো যুক্তিবাক্যের উদ্দেশ্য ও বিধেয়ের মধ্যে একটি সম্পর্কের সূচনা করা। সংযোজক কখনো এ সম্পর্ক স্বীকার করে আবার কখনো এ সম্পর্ক অস্বীকার করে। 'হয়' বা 'হন' নামক সংযোজক দিয়ে সম্পর্ক স্বীকার করা হয় এবং 'নয়' দিয়ে এ সম্পর্ককে অস্বীকার করা হয়। সংযোজক ছাড়া উদ্দেশ্য ও বিধেয়কে সংযুক্ত করা যায় না। সংযোজক যুক্তিবাক্যের অবিচ্ছেদ্য অংশ। সংযোজক ছাড়া কোনো বাক্যই যুক্তিবাক্যরূপে পরিচিত নয়। যেমন- 'মানুষ বুদ্ধিমান' এটা যুক্তিবাক্য নয়, এটি একটি বাক্য। এই বাক্যের মধ্যে যখন সংযোজক ব্যবহার করা হবে, তখনই এটি যুক্তিবাক্যে পরিণত হবে। যেমন 'মানুষ হয় বুদ্ধিমান' এটি যুক্তিবাক্য। তাই বলা যায় যে, সংযোজকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকের 'B অংশটির ভূমিকা ব্যাখ্যা কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর