উদ্দীপাকের 'A [গণিত] এবং 'C [গণিত] -এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? মূল্যায়ন কর।
উত্তর: উদ্দীপকের 'A [গণিত] অংশে 'ধারণা+ধারণা' দ্বারা অবধারণ ও 'C [গণিত] অংশে 'উদ্দেশ্য+সংযোজক+বিধেয়' দ্বারা যুক্তিবাক্যের উল্লেখ করা হয়েছে। নিচে এদের পার্থক্য মূল্যায়ন করা হলো-১. অবধারণ হলো দুটি ধারণার মধ্যে মানসিক একত্রীকরণ। আর যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার সম্পর্কের বর্ণনা।২. অবধারণ হলো একটি মানসিক প্রক্রিয়া। আর যুক্তিবাক্য হলো অবধারণের ভাষায় প্রকাশিত প্রক্রিয়া।৩. অবধারণের একক হলো ধারণা। অপরদিকে, যুক্তিবাক্যের একক হলো পদ।৪. অবধারণের যুক্তিবাক্যের মতো কোনো অংশ নেই। কিন্তু যুক্তিবাক্যের তিনটি অংশ আছে। যথা- উদ্দেশ্য, সংযোজক ও বিধেয়।৫. অবধারণ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। অন্যদিকে, যুক্তিবাক্য হলো যুক্তিবিদ্যার আলোচ্য বিষয়।৬. অবধারণের কোনো নিয়ম নেই। কিন্তু যুক্তিবাক্য গঠনের নিয়ম আছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপাকের 'A এবং 'C -এর মধ্যে কোনো পার্থক্য আছে কি? মূল্যায়ন কর।
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর