উদ্দীপকে শিক্ষকের যুক্তিবাক্যটির পদগুলোর ব্যাপ্যতা নির্ণয় কর।
উত্তর: উদ্দীপকে শিক্ষকের যুক্তিবাক্যটি হলো- "সকল পাখি হয় জীব।" এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য। সার্বিক সদর্থক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য।নিচে ব্যাখ্যা করা হলো-যুক্তিবাক্যের কোনো পদ যদি তার সমগ্র ব্যক্ত্যর্থকে প্রকাশ করে তাহলে পদটিকে ব্যাপ্য পদ বলে।ব্যাপ্য পদে একটি পদ দ্বারা সমগ্র ব্যক্ত্যর্থকে প্রকাশ করে। আবার কোনো পদ যদি তার আংশিক ব্যক্ত্যর্থকে প্রকাশ করে তাহলে পদটিকে অব্যাপ্য পদ বলে। অব্যাপ্য পদে একটি পদ দ্বারা সমগ্র ব্যাক্ত্যর্থকে প্রকাশ না করে আংশিক ব্যাক্ত্যার্থকে প্রকাশ করে।তেমনি উদ্দীপকের শিক্ষকের যুক্তিবাক্যটি হলো "সকল পাখি হয় জীব।" এখানে 'পাখি' পদটি ব্যাপ্য কারণ পাখি পদটি দ্বারা সমগ্র ব্যাক্ত্যর্থকে প্রকাশ করে এবং 'জীব' পদটি অব্যাপ্য কারণ জীব পদটি দ্বারা আংশিক ব্যাক্ত্যর্থকে প্রকাশ করা হয়েছে। তাই বলা যায় যে,উদ্দীপকের শিক্ষকের যুক্তিবাক্যটির উদ্দেশ্য পদ ব্যাপ্য এবং বিধেয় পদ অব্যাপ্য।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শিক্ষকের যুক্তিবাক্যটির পদগুলোর ব্যাপ্যতা নির্ণয় কর।
উদ্দীপক
Barisal · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর