উদ্দীপকে রিপন ও রাজনের উক্তিতে উল্লিখিত যুক্তিবাক্য দুটির পদের ব্যাপ্যতার তুলনামূলক বিশ্লেষণ কর।
উত্তর: উদ্দীপকের রিপনের বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য এবং রাজনের বক্তব্যের মাধ্যমে বিশেষ সদর্থক বা '' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। আর পদের ব্যাপ্যতার দিক থেকে এই দুই প্রকার যুক্তিবাক্যের মধ্যে পার্থক্য রয়েছে।নিচে তা বিশ্লেষণ করা হলো-যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। উদ্দীপকের রিপনের বক্তব্য হলো- "সকল শিক্ষার্থী হয় মেধাবী।" এখানে রিপনের বক্তব্যের বিধেয় পদটি (মেধাবী) উদ্দেশ্য পদের (শিক্ষার্থী) সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই রিপনের বক্তব্যের দ্বারা সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। আর নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যের কেবল উদ্দেশ্য ব্যাপ্য।অপরদিকে, যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বা '।' যুক্তিবাক্য বলে। উদ্দীপকের রাজনের বক্তব্য হলো- "কিছু শিক্ষার্থী হয় মেধাবী।" এখানে রাজনের বক্তব্যের বিধেয় পদটি (মেধাবী) উদ্দেশ্য পদের (শিক্ষার্থী) আংশিক ব্যক্তার্থকে স্বীকার করেছে। তাই রাজনের বক্তব্যের মাধ্যমে বিশেষ সদর্থক বা 'T [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। পদের বাপ্যতার নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ এবং নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। তাই পদের ব্যাপ্যতার নিয়ম অনুযায়ী বিশেষ সদর্থক বা '।' যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়। অর্থাৎ, রাজনের বক্তব্যের দ্বারা নির্দেশিত যুক্তিবাক্যের কোনো পদই ব্যাপ্য নয়।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রিপন ও রাজনের উক্তিতে উল্লিখিত যুক্তিবাক্য দুটির পদের ব্যা…
উদ্দীপক
Jessore · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর