উদ্দীপকে রিয়ার বক্তব্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
উত্তর: উদ্দীপকে রিয়ার বক্তব্যটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। কেননা একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য যে অর্থে প্রকাশিত হয় উদ্দীপকের রিয়া সেভাবে বক্তব্য প্রদান করেছে। যুক্তিবাক্য হলো দুটি পদের মধ্যকার স্বীকৃতি বা অস্বীকৃতিজ্ঞাপক সম্পর্কের লিখিত বা মৌখিক বিবৃতি । যুক্তিবাক্যকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ভাগ করা হয় যার মধ্যে গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে চার ভাগে ভাগ করা যায়। এই যৌথ নীতির শ্রেণিবিভাগের মধ্যে প্রথমটি হলো সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সমর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। যেমন— 'সকল দার্শনিক হয় জ্ঞানী' এই যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্যে পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে বিধায় এটি একটি সার্বিক সদর্থক যুক্তিবাক্য । উদ্দীপকে রিয়া বক্তব্যে আসলে ফুলই দেখতে সুন্দর' এই বক্তব্য প্রদান করেছে। এখানে রিয়ার বক্তব্যে সকল ফুল হয় সুন্দর' এই অর্থ প্রকাশিত হয়েছে। “সকল ফুল হয় সুন্দর' এটি গুণের দিক থেকে সদর্থক এবং পরিমাণের দিক থেকে সার্বিক। অর্থাৎ, এটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। তাই বলা যায়, উদ্দীপকের রিয়ার বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে রিয়ার বক্তব্যটি কোন ধরনের যুক্তিবাক্য?
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর