উদাহরণ-২ বাক্যটি কি যুক্তিবাক্য? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লষণ করো।
উত্তর: উদাহরণ-২ এর বাক্যটি যুক্তিবাক্য নয়।পাঠ্য বইয়ের আলোকে বিশ্লেষণ করা হলো- আমরা জানি, যুক্তিবাক্য বলতে সাধারণত নিরপেক্ষ যুক্তিবাক্যকেই বোঝানো হয়। অর্থাৎ যেকোনো যুক্তিবাক্যে মোট তিনটি অংশ হিসেবে উদ্দেশ্য, সংযোজক ও বিধেয় থাকে। যেমন— মিস্টি হয় সুস্বাদু । এ যুক্তিবাক্যে মিষ্টি পদটি উদ্দেশ্য। কেননা এর সম্বন্ধে কিছু স্বীকার করা হয়েছে। সুস্বাদু পদটি বিধেয়, কেননা একে উদ্দেশ্যের উপর আরোপ করা হয়েছে। 'হয়' শব্দটি সংযোজক, কেননা এর সাহায্যে উদ্দেশ্য ও বিষেয়কে সংযুক্ত করা হয়েছে। তেমনি উদাহরণ-২ এ বলা হয়েছে , ফুলটি সুন্দর। এখানে ফুল শব্দটি উদ্দেশ্য এবং সুন্দর শব্দটির বিধেয় হলেও সংযোজন হিসেবে কোনো শব্দ নেই। তাই বলা যায় উদাহরণ-২ এ সংযোজন অনুপস্থিত থাকার কারণে একে যুক্তিবাক্য বলা যায় না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদাহরণ-২ বাক্যটি কি যুক্তিবাক্য? পাঠ্যবইয়ের আলোকে বিশ্লষণ করো।
উদ্দীপক
Jessore · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর