দৃশ্যকল্প-১ এ কিসের উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ 'মানুষ, পাতা, টি, টা, উ!, আহ!' দ্বারা শব্দের উল্লেখ করা হয়েছে। ব্যাখ্যা করা হলো-যুক্তিবিদ্যায় শব্দ তিন প্রকার। যথা- ১. পদযোগ্য। ২. সহপদযোগ্য। ৩. পদ-অযোগ্য।পদযোগ্য শব্দ: যে শব্দ অন্য কোনো শব্দের সাহায্য ছাড়াই নিজে নিজেই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে তাকে পদযোগ্য শব্দ বলে। উদ্দীপকে 'মানুষ' এবং 'পাতা' শব্দ দুটি পদযোগ্য শব্দ।সহপদযোগ্য শব্দ: যে শব্দ নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয় হিসেবে ব্যবহৃত হতে পারে না; কিন্তু পদযোগ্য শব্দের সাথে সংযুক্ত হয়ে পদ গঠন করতে পারে তাকে সহপদযোগ্য শব্দ বলে। উদ্দীপকে টি, টা শব্দ দুটি সহপদযোগ্য শব্দ।পদ-অযোগ্য শব্দ: যে শব্দ কখনোই কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য বা বিধেয়রূপে ব্যবহৃত হতে পারে না তাকে পদ-অযোগ্য শব্দ বলে। উদ্দীপকের উ! আহ! শব্দ দুটি পদ-অযোগ্য শব্দ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ কিসের উল্লেখ করা হয়েছে? ব্যাখ্যা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর