দৃশ্যকল্প-১ এবং দৃশকল্প-২ এর মধ্যে তুলনা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ দ্বারা শব্দ এবং দৃশ্যকল্প-২ দ্বারা যুক্তিবাক্যের উল্লেখ করা হয়েছে। নিচে এদের মধ্যে তুলনা করা হলো-১. এক বা একাধিক অক্ষর পাশাপাশি বসে যখন অর্থ প্রকাশ করে তখন তাকে শব্দ বলে। অপরদিকে, দুটি পদের মধ্যে সম্পর্কের বর্ণনাকে যুক্তিবাক্য বলে।২. দৃশ্যকল্প-১ এ মানুষ, পাতা, টি, টা, উ!, আহ! দ্বারা যুক্তিবিদ্যার এক গুরুত্বপূর্ণ উপাদান শব্দকে নির্দেশ করেছে। দৃশ্যকল্প-২ যুক্তিবিদ্যার আরও একটি গুরুত্বপূর্ণ উপাদান যুক্তিবাক্যকে নির্দেশ করেছে।৩. দৃশ্যকল্প-১ এর শব্দগুলো দ্বারা যুক্তিবাক্য গঠিত হলেও সব শব্দ যুক্তিবাক্য গঠনে অংশগ্রহণ করতে পারে না।৪. দৃশ্যকল্প-১ এর মানুষ ও পাতা শব্দ দুটি সরাসরি যুক্তিবাক্য গঠনে অংশ নিতে পারলেও টি, টা অন্য শব্দ এর আশ্রয় নিয়ে যুক্তিবাক্য গঠনে অংশ নিতে পারে। কিন্তু উ! আহ! শব্দ দুটি যুক্তিবাক্য গঠনে কখনো অংশ নিতে পারে না।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এবং দৃশকল্প-২ এর মধ্যে তুলনা কর।
উদ্দীপক
Dinajpur · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর