উদ্দীপকে শাপলার বক্তব্য কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে?
উত্তর: উদ্দীপকের শাপলার বক্তব্য সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্যকে নির্দেশ করে। কেননা শাপলার বক্তব্যের বিধেয় পদটি উদ্দেশ্যে পদের সমগ্র বক্তব্যকে স্বীকার করেছে।গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুসারে যুক্তিবাক্যকে চারভাগে ভাগ করা যায় যার মধ্যে প্রথমটি হলো- সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য। এই প্রকার যুক্তিবাক্য পরিমাণের দিক থেকে সার্বিক এবং গুণের দিক থেকে সদর্থক। যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের সমগ্র বক্তব্যকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। যেমন- সকল ফুল হয় সুন্দর। এই যুক্তিবাক্যের বিধেয় পদ সুন্দর এবং উদ্দেশ্য পদ 'ফুল'-এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই যুক্তিবাক্যটি একটি সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য।উদ্দীপকে শাপলা 'সকল মানুষ হয় উদার এই বক্তব্য প্রদান করেছে। অর্থাৎ বক্তব্যের বিধেয় পদ 'উদার' উদ্দেশ্য পদ 'মানুষ'-এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। আবার শাপলার বক্তব্যের বিধেয় পদটি উদ্দেশ্যে পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই উদ্দীপকের শাপলার বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
উদ্দীপকে শাপলার বক্তব্য কোন ধরনের যুক্তিবাক্যকে নির্দেশ করে?
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর