শাপলা ও সুমীর বক্তব্য যুক্তিবাক্যের আলোকে ব্যাখ্যা করো।
উত্তর: উদ্দীপকের শাপলার বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। কেননা শাপলার বক্তব্যের বিধেয় পদটি উদ্দেশ্যে পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। আর সুমির বক্তব্যের মাধ্যমে বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। কেননা সুমীর বক্তব্যের বিধেয় পদটি উদ্দেশ্যে পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে।গুণ ও পরিমাণের যৌথ নীতি অনুযায়ী যুক্তিবাক্যকে চারভাগে ভাগ করা যায়। যার দুটি হলো সার্বিক সদর্থক ও বিশেষ সদর্থক। উদ্দীপকের শাপলা বক্তব্য প্রদান করেছে যে, 'সকল মানুষ হয় উদার। এখানে শাপলার বক্তব্যের বিধেয় পদ 'উদার' উদ্দেশ্য পদ 'মানুষ' এর সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই শাপলার বক্তব্যের মাধ্যমে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। কেননা যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্যে পদের সমগ্র ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে সার্বিক সদর্থক বা 'A [গণিত] যুক্তিবাক্য বলে। উদ্দীপকের সুমী বক্তব্য প্রদান করেছে যে, 'কিছু কিছু মানুষ হয় স্বার্থপর'। এখানে সুমীর বক্তব্যের বিধেয় পদ 'স্বার্থপর'। উদ্দেশ্যে পদ 'মানুষ'-এর আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করেছে। তাই সুমীর বক্তব্যের মাধ্যমে বিশেষ সদর্থক বা '' যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। কেননা যে যুক্তিবাক্যের বিধেয় পদটি উদ্দেশ্য পদের আংশিক ব্যক্ত্যর্থকে স্বীকার করে তাকে বিশেষ সদর্থক বা 'I [গণিত] যুক্তিবাক্য বলে।সুতরাং দেখা যাচ্ছে যে, শাপলা ও সুমীর বক্তব্যের মাধ্যমে যথাক্রমে সার্বিক সদর্থক ও বিশেষ সদর্থক যুক্তিবাক্য নির্দেশিত হয়েছে। কেননা শাপলার বক্তব্যের বিধেয় উদ্দেশ্যের সমগ্র ব্যক্ত্যর্থ ও সুমীর বক্তব্যের বিধেয় উদ্দেশ্যের আংশিক ব্যক্ত্যর্থ স্বীকার করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
শাপলা ও সুমীর বক্তব্য যুক্তিবাক্যের আলোকে ব্যাখ্যা করো।
উদ্দীপক
Dhaka · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর