দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বাক্যটির ব্যাপ্যতা ব্যাখ্যা কর।
উত্তর: দৃশ্যকল্প-১ এ বিশেষ সদর্থক যুক্তিবাক্য প্রতিফলিত হয়েছে। বিশেষ সদর্থক যুক্তিবাক্যের ব্যাপ্যতা নিচে ব্যাখ্যা করা হলো-কোনো যুক্তিবাক্যে একটি পদ ব্যবহৃত হবার পরে যে পরিমাণ ব্যক্ত্যর্থ নির্দেশ করে তার দ্বারাই সেই পদের ব্যাপ্যতা নির্ণীত হয়। যদি কোনো পদ তার সম্পূর্ণ ব্যক্ত্যর্থ প্রকাশ করে তাহলে পদটিকে ব্যাপ্য পদ বলে। আর যদি কোনো পদ তার আংশিক ব্যক্ত্যর্থ প্রকাশ করে তাহলে পদটিকে অব্যাপ্য পদ বলে। উদ্দীপকে 'M [গণিত] দ্বারা উদ্দেশ্য পদ ও 'N [গণিত] দ্বারা বিধেয় পদকে বোঝানো হয়েছে এবং এই যুক্তিবাক্যে উদ্দেশ্য ও বিধেয় উভয় পদকেই অব্যাপ্য দেখানো হয়েছে। ব্যাপ্যতার প্রথম নিয়ম অনুযায়ী সার্বিক যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ ব্যাপ্য; কিন্তু বিশেষ যুক্তিবাক্যের উদ্দেশ্য পদ অব্যাপ্য। এই নিয়ম অনুযায়ী উক্ত যুক্তিবাক্যটি বিশেষ। আবার দ্বিতীয় নিয়ম অনুযায়ী, সদর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ অব্যাপ্য; কিন্তু নঞর্থক যুক্তিবাক্যের বিধেয় পদ ব্যাপ্য। এই নিয়ম অনুযায়ী উক্ত যুক্তিবাক্যটি সদর্থক। তাই বলা যায়, ব্যাপ্যতার এই দুটি নিয়ম অনুযায়ী দৃশ্যকল্প-১ 'বিশেষ সদর্থক যুক্তিবাক্যকে' প্রতিফলিত করেছে।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
দৃশ্যকল্প-১ এ প্রতিফলিত বাক্যটির ব্যাপ্যতা ব্যাখ্যা কর।
Mymensingh · 2023
উত্তর
উত্তর
উত্তর
উত্তর