পাঠ্যবইয়ের আলোকে ' প্রাণী ' এবং ' মানুষ ' এর সম্পর্ক মূল্যায়ন । করো ।
উত্তর: প্রাণী ' হলো জাতি এবং মানুষ হলো উপজাতি । নিচে জাতি ও উপজাতির সম্পর্ক পাঠ্য বইয়ের আলোকে মূল্যায়ণ করা হলো- আমরা জানি জাতি ও উপজাতি পরস্পর সাপেক্ষ পদ । এ কারণে একটির অর্থ অন্যটির ওপর নির্ভরশীল । আবার জাতি ও উপজাতি উভয়ই শ্রেণিবাচক পদ বলে এসব পদের নির্দিষ্টসংখ্যক ব্যক্ত্যর্থ রয়েছে । এক্ষেত্রে জাতির ব্যক্ত্যর্থ উপজাতির ব্যক্ত্যর্থকে অন্তর্ভুক্ত করে অর্থাৎ জাতির ব্যক্ত্যর্থ উপজাতির ব্যক্তর্থের চেয়ে বেশি । কিন্তু জাত্যর্থের দিক থেকে উপজাতির জাত্যর্থ বেশি এবং জাতির জাত্যর্থ কম । তাই ব্যক্ত্যর্থের দিক দিয়ে জাতি উপজাতিকে অন্তর্ভুক্ত করে । কিন্তু জাত্যর্থের দিক দিয়ে উপজাতি জাতিকে অন্তর্ভুক্ত করে । উদ্দীপকে উল্লেখিত প্রাণী ও মানুষ পদ দু'টির মধ্যে প্রাণী' পদটি জাতি এবং মানুষ পদটি উপজাতি । এদের মধ্যে ব্যক্ত্যর্থের বিচারে প্রাণী পদটি বেশি ব্যাপক এবং মানুষ পদটি কম ব্যাপক । তাই প্রাণী পদটি মানুষ পদটিকে অন্তর্ভুক্ত করে । কিন্তু জাত্যর্থের দিক দিয়ে প্রাণী পদের জাত্যর্থ জীববৃত্তি এবং' মানুষ পদের জাত্যর্থ জীববৃত্তি এবং বুদ্ধিবৃত্তি । এদিক থেকে মানুষ পদটি প্রাণী পদকে অন্তর্ভুক্ত করে । তাই বলা যায় , জাতি ও উপজাতি একটিকে ছাড়া অন্যটি অস্তিত্বশীল নয় । তাই এদের মধ্যে অনিবার্য পারস্পরিক নির্ভরশীলতা বিদ্যমান ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
পাঠ্যবইয়ের আলোকে ' প্রাণী ' এবং ' মানুষ ' এর সম্পর্ক মূল্যায়ন । ক…
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর