চিত্র -২ যুক্তির কোন ধরনের উপাদান নির্দেশ করে ? ব্যাখ্যা করো ।
উত্তর: চিত্র -২ যুক্তির জাত্যর্থ উপাদানকে নির্দেশ করে । কোনো পদ যে সাধারণ ও আবশ্যিক গুণ বা গুণসমষ্টিকে নির্দেশ করে সেই গুণ বা গুণসমষ্টিকে ওই পদের জাত্যর্থ বলে । জাত্যর্থ হলো পদের গুণের দিক । বস্তুর মধ্যে বিভিন্ন প্রকারের গুণ থাকতে পারে । কিন্তু জাত্যর্থ বলতে সেই গুণ বা গুণসমূহকে বোঝায় যা একই শ্রেণির সকলের মধ্যেই বিদ্যমান এবং যা অর্থের দিক দিয়েও গুরুত্বপূর্ণ । উদাহরণস্বরূপ — ' মানুষ ' পদটির জাত্যর্থ হচ্ছে জীববৃত্তি ও বুদ্ধিবৃত্তি । - উদ্দীপকের চিত্র -২ এ উল্লেখিত সততা , শিক্ষা , মনুষ্যত্ব এসব হচ্ছে শিক্ষিত ও মানুষ পদের গুণগত দিক । এ কারণেই বলা যায় , চিত্র -২ এ উল্লেখিত বিষয় যুক্তির জাত্যর্থকে নির্দেশ করে ।
HSC Logic 1st Paper CQ — Prosthuti প্রশ্নব্যাংক
HSC · Logic 1st Paper · সৃজনশীল
চিত্র -২ যুক্তির কোন ধরনের উপাদান নির্দেশ করে ? ব্যাখ্যা করো ।
Comilla · 2022
উত্তর
উত্তর
উত্তর
উত্তর